মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
30 C
Dhaka

ই-কমার্স খাতে পরিবর্তনের জোয়ার

দেশের ই-কমার্স খাতে ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া লেগেছে। এই পরিবর্তনের ডাক দিয়েছেন এ খাতের উদ্যোক্তারাই। তারা একজোট হয়ে দেশকে ডিজিটালের পথে আরও একধাপ এগিয়ে নিতে চান। এর সূচনা হয়েছে দ্য চেঞ্জ মেকার্সে টিমের হাত ধরে। তারা ডাক দিয়েছেন পরিবর্তনের৷ যে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) সিলেকশনে আটকে ছিল চেঞ্জ মেকার্স নির্বাচনের মাধ্যমে একে সদস্যদের সংগঠন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিতে সে বলয় ভেঙে দিয়েছে।

সম্প্রতি রাজধানীতে আয়োজিত ই-কমার্স সদস্যদের নিয়ে আলাপচারিতার এক অনুষ্ঠানে বেশ কয়েকজন সদস্য তাদের মনোভাব তুলে ধরে বললেন, চেঞ্জ মেকার্স যেটা করেছে সেটা রীতিমতো তাদের বিজয়। একটা সংগঠনকে নির্বাচনে আনতে পারা বড় কিছু। আর পরিবর্তন যেটা সেটাতো চোখের সামনেই৷ যে সদস্যরা মূল্যায়ন পেতেন না, তারা এখন কেন্দ্রবিন্দুতে। চেঞ্জ মেকার্সের যে ইতিবাচক প্রতিশ্রুতি ও কাজ তাতে এ নির্বাচনে স্পষ্ট এগিয়ে বলে মনে হচ্ছে। বিশেষ করে তাদের ইতিবাচক প্রচার সামনে আসছে।

এক সদস্য বলেন, চেঞ্জ মেকার্সের নির্বচনের মূল আকর্ষণ হলো, মেম্বারদের মধ্যে পরিবর্তনের এক অঙ্গীকার। তারই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে ‘চেঞ্জ মেকার্স ‘নামের ৯ সদস্যের প্যানেল ঘোষনা করা হয়। প্যানেল সদস্যরা হচ্ছেন শাফকাত হায়দার (সিপ্রোকো কম্পিউটার), ওয়াসিম আলিম (বাংলামেডস), মো. তাসদীখ হাবীব (ক্লিনফোর্স), জিসান কিংশুক হক (আরটিএস এন্টারপ্রাইজ), মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা (কিনলে), আবু সুফিয়ান নিলাভ (নিজল ক্রিয়েটিভ), বিপ্লব ঘোষ রাহুল (ই-কুরিয়ার), ইলমুল হক সজিব (সেবা ডট এক্সওয়াইজেড) এবং নুসরাত আক্তার লোপা (হুর নুসরাত)। প্যানেলের সবাই ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ এবং সদস্যদের আস্থাভাজন। মডার্ন ইলেক্শন ক্যাম্পেইন, মেম্বার্স এনগেজমেন্ট মিট-আপ সহ নানা রকম ইনোভেটিভ এক্টিভিটিজের মাধ্যমে ‘চেঞ্জ মেকার্স’ একটি ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছে।

নির্বাচনে কাকে বেছে নেবেন এবং কেন এমন প্রশ্নের জবাবে এক সদস্য বলেন, যোগ্য ও কাজের প্রার্থীকে বেছে নেব। আমি নতুন মুখ ও পরিবর্তন চা্ই। সেটা চেঞ্জ মেকার্সের হাত ধরেই আসুক। ইতিমধ্যে নির্বাচনে ফি কমানো নিয়ে তাদের উদ্যোগ মুগ্ধ করেছে।

আরেক সদস্য বললেন, ই-কমার্স খাত যে অস্থিরতায় গেল এবং কিছু মানুষের বিতর্কিত কার্যকলাপ পিছনে ফেলে আমরা ইতিবাচকতার নতুন পথে যেতে চাই। আশা করি যোগ্য হাতেই যাবে দায়িত্ব। এ জন্য পরিবর্তনকে আমাদের বরণ করে নেওয়াটাই সময়ের দাবি।

মিরপুর এরিয়ার এক পুরনো সদস্য বলেন, আমি গত চার বছর থেকে মেম্বার কিন্তু কখনও একটা সৌজন্য কলও পেলাম না বর্তমান কার্যনির্বাহী পরিষদ থেকে। কিন্তু নির্বাচন উপলক্ষে ভালই কল, এসএমএস এবং সবার সাথে নতুন করে যোগাযোগ হচ্ছে। চেঞ্জ মেকার্স টিমের কারণে আসলেই পরিবর্তন আসছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি