শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
24 C
Dhaka

ইভ্যালি সাইক্লোনে টেকনো ক্যামন ১৭ ও ১৭পি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ইকমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি’তে পাওয়া যাবে জনপ্রিয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড টেকনো এর ক্যামন ১৭ ও ক্যামন ১৭পি। ইভ্যালির গ্রাহকপ্রিয় অফার ‘সাইক্লোন’ এ এক্সক্লুসিভভাবে ডিভাইস দুইটি বিক্রি করা হবে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার (৩০ এপ্রিল) রাত ১০টায় সাইক্লোন অফারের আওতায় ডিভাইস দুইটি বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। আর গ্রাহকদের জন্য আকর্ষণীয় এক্সক্লুসিভ অফার থাকবে ইভ্যালির পক্ষ থেকে।

এলক্ষ্যে সম্প্রতি ইভ্যালি ও বাংলাদেশে টেকনো ব্র্যান্ডের হ্যান্ডসেট বাজারজাতকারী প্রতিষ্ঠান ট্রানশন বাংলাদেশের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও ট্রানশন বাংলাদেশের প্রধান নির্বাহী রেজওয়ানুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় ট্রানশন বাংলাদেশের বিপণন বিভাগের প্রধান আসাদ জামানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, ইভ্যালির ৪০ লক্ষাধিক গ্রাহকদের সবসময়েই আকর্ষণীয় অফারে দারুণ সব পণ্য দিতে কাজ করে যাচ্ছি আমরা। আমাদের এই যাত্রার সাথে টেকনো’র সম্পৃক্ত হওয়াতে ট্রানশন কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি প্রতিবারের মতো এবারও ইভ্যালির গ্রাহকেরা এই অফার লুফে নেবে।

জানা যায়, ৪৮ মেগাপিক্সেলের কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্বলিত ক্যামন ১৭ স্মার্টফোনে থাকছে ৬.৬ ইঞ্চির ডট-ইন এইচডি+ ডিসপ্লে। আর ক্যামন ১৭পি ডিভাইসটিতে থাকছে ৬৪ মেগাপিক্সেল এআই প্রযুক্তি বিশিষ্ট ক্যামেরা ও ৬.৮ ইঞ্চির এফএইচডি+ ডট ইন ডিসপ্লে। এছাড়াও উভয় স্মার্টফোনেই রয়েছে হেলিও জি৮৫ প্রসেসর, ১২৮ গিগাবাইট (জিবি) রম ও ৬ জিবি র‍্যাম। দীর্ঘক্ষণ ডিভাইসটিকে সচল রাখতে ৫০০০ এমএএইচ ব্যাটারি ১৮ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তিতে চার্জ হবে খুবই দ্রুত।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি