মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
28 C
Dhaka

ইউরোপে নকিয়ার ৫জি স্মার্টফোন উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: ইউরোপে ফাইভজি ডিভাইস তৈরিতে ও কার্যক্রম পরিচালনায় উদ্যোগ নিয়েছে নকিয়ার উৎপাদনকারীর প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। সম্প্রতি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।

বর্তমানে ইউরোপে স্মার্টফোন উৎপাদনকারী বড় কোনো প্রতিষ্ঠানের উপস্থিতি নেই। কেননা খরচ কমানোর জন্য অ্যাপল, স্যামসাংসহ বিভিন্ন প্রতিষ্ঠান এশিয়াতেই উৎপাদন কার্যক্রম পরিচালনা করে থাকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিনল্যান্ডভিত্তিক এইচএমডি জানায়, প্রতিষ্ঠানটি ইউরোপে স্মার্টফোন তৈরিতে কাজ করছে। পরীক্ষার প্রথম ধাপ হিসেবে সফটওয়্যারের  উন্নয়ন ও পরীক্ষার বিষয়ে তথ্যপ্রযুক্তি খাতে নিরাপত্তা দেয়া অংশীদারদের সঙ্গে কাজ করছে। তবে ইউরোপের কোথায় কারখানা স্থাপন করা হবে সে বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে উৎপাদন কারখানা স্থাপনে বিভিন্ন প্রতিষ্ঠানকে উৎসাহ দিয়ে আসছে। এ লক্ষ্যে আইন কার্যকরের পাশাপাশি ভর্তুকি দেয়ার উদ্যোগও নিয়েছে। সেমিকন্ডাক্টর উৎপাদনে ইউরোপিয়ান চিপস অ্যাক্টেও একই উদ্যোগ নেয়া হয়েছিল।

রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এইচএমডির চিফ মার্কেটিং অফিসার লারস সিলবারবাওয়ার বলেন, ‘নির্দিষ্ট ইউরোপীয় ভর্তুকি নিয়ে আমাদের পক্ষে আলোচনা করা সম্ভব না। তবে ইউরোপের সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে ইউরোপীয় উৎপাদনের জন্য গবেষণা ও উন্নয়নের একাধিক পক্ষের সঙ্গে আমরা কাজ করছি।’

একসময় সেলফোন উৎপাদনে বাজারে নকিয়ার অন্যতম অবস্থান ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে জায়গা হারায় প্রতিষ্ঠানটি। ২০১৬ সালে নকিয়ার স্মার্টফোন ও ট্যাব তৈরিতে ১০ বছরের চুক্তি করে এইচএমডি। সে সময় স্মার্টফোন তৈরির যুদ্ধে হেরে ২০১৪ সালে সেলফোন তৈরির পুরো ব্যবসাই মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেয় নকিয়া। বর্তমানে প্রতিষ্ঠানটি টেলিকম নেটওয়ার্ক যন্ত্রাংশ তৈরিতে কাজ করছে।

সেলফোন তৈরিতে নকিয়ার যে বিদ্যমান প্যাটেন্ট রয়েছে সেগুলো এবং তাইওয়ানের প্রতিষ্ঠান ফক্সকনের উৎপাদন সক্ষমতার সুবিধা নিয়ে নতুনভাবে স্মার্টফোন তৈরি করছে এইচএমডি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি নকিয়া জি২২, সি৩২ এবং সি২২ নামের তিনটি নতুন স্মার্টফোন উন্মোচন করেছে।

এছাড়া আইফিক্সিটের সঙ্গে মোবাইল মেরামত কার্যক্রম শুরু করবে বলেও জানায়।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি