সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
27 C
Dhaka

বিনিয়োগ আকৃষ্ট করতে জাপান-বাংলাদেশ ভার্চুয়াল ডেস্ক উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের আইটি খাতে জাপানি বিনিয়োগ আকৃষ্ট ও দেশীয় আইটি কোম্পানীর সাথে জাপানের আইটি কোম্পানীর ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধিতে একটি ভার্চুয়াল ডেস্ক চালু করেছে সরকার। এ প্লাটফর্ম দুদেশের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ ও সম্পর্ক তৈরি এবং ব্যবসার সম্প্রসারণে অনুঘটক হিসেবে কাজ করবে। এর ফলে দেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তি ও বিপিও ব্যবসার সম্প্রসারণের অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হবে, যা দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশের পথ সুগম করবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক  আজ ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে ‘বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল -জাপান (www.jp.itconnect.gov.bd)’ শীর্ষক এ ভার্চুয়াল ডেস্কের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবউদ্দিন আহমেদ, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জিইটিআরও) আবাসিক প্রতিনিধি ইউজি আনডো, ইডিজিই প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ মেহেদী হাসান এবং বেসিস সভাপতি রাসেল টি আহমেদ।

আইটি

প্রধান অতিথির বক্তৃতায় জুনাইদ আহমেদ পলক ২০৪১ সালে স্মার্ট জাতিতে পরিণত হতে জাপান সরকারের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগিী হিসেবে বিভিন্ন খাতে সহযোগিতা করছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রেও তারা একইভাবে সহযোগিতার হাত প্রসারিত করবে বলে তিনি আশা করেন। মানুষকে কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং প্রশিক্ষণে দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করে আইসিটি প্রতিমন্ত্রী। তিনি জাপান এবং বাংলাদেশের যৌথভাবে স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি গ্রহণের প্রস্তাব করেন এবং এ ব্যাপারে জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনকে (জিইটিআরও) উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানান।

ইটো নাওকি বলেন, বাংলাদেশের আইসিটি খাত বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে আবির্ভূত হতে চলেছে। এ খাতে জাপানের সহযোগিতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জাইকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাস্টার প্লান তৈরিতে সহযোগিতা করেছে। ভবিষ্যতে এই সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্প ও জাপানে বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে স্থাপিত ‘বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল-জাপান‘ ডেস্ক মূলত বাংলাদেশ-জাপান বিজনেস টু বিজনেস (বিটুবি) আইটি কানেক্টিভিটি হাব, যা দেশের আইটি কোম্পানীর সাথে জাপানের আইটি কোম্পানীর ব্যবসায়িক সংযোগ, সাক্ষাৎকারের ব্যবস্থা, জাপানের বাজার থেকে বিনিয়োগ আনায় ভূমিকা পালন করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি