সোমবার, জুন ১৫, ২০২৬
35.1 C
Dhaka

অফিশিয়ালি যাত্রা শুরু করলো টেকনো ক্যামন ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিভিন্ন শ্রেণীর ব্যবহারকারীদের জন্য টেকনো মোবাইলের রয়েছে ৫ টি আলাদা ধাঁচের স্মার্টফোন। ফ্যানটম সিরিজ, ক্যামন সিরিজ, স্পার্ক সিরিজ, পোভা সিরিজ এবং পপ সিরিজ। টেকনো ক্যামন সিরিজ সাধারণত  ফটোগ্রাফি-প্রেমীদের জন্য তৈরি এবং চমৎকার ফটো কোয়ালিটির জন্য এই সিরিজের ফোনগুলো বিশেষ পরিচিত।   

২০২০-এ বাজারে আসে ক্যামন ১৬ সিরিজ এবং তারই সাফল্যের ধারাবাহিকতায় এবার টেকনো নিয়ে এলো ক্যামন ১৭ সিরিজ। তবে ডিসপ্লে, প্রোসেসর, ক্যামেরা কোয়ালিটি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে পরিবর্তন নিয়ে এসেছে এই ফোনটিতে। বাংলাদেশে এসেছে ক্যামন ১৭ সিরিজের ২ টি ফোন; ক্যামন ১৭ এবং ক্যামন ১৭পি।

টেকনো ক্যামন ১৭পি-তে রয়েছে ফুল এইচডি ৬.৮ ইঞ্চি ডট-নচ স্ক্রিন এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট। ফোনটির রয়েছে ৬০হার্জ রিফ্রেশ রেট যা ব্যবহারকারীকে দিবে চমৎকার অভিজ্ঞতা। এতে আরও আছে হাইওএস ৭.৬ যা এন্ড্রয়েড ১১ এর উপর নির্মিত। ক্যামন ১৭পি তে রয়েছে এআই নাইট-মোড সহ একটি ম্যাক্রো, বোকেহ এবং কিউভিজিএ লেন্সযুক্ত ৬৪ মেগাপিক্সেল আল্ট্রা কোয়াড রিয়ার ক্যামেরা। পাশাপাশি, দুটি ফ্রন্ট ফ্ল্যাশলাইটও রয়েছে ফোনটিতে। অন্যদিকে, টেকনো ক্যামন ১৭-তে রয়েছে এইচডি প্লাস ৬.৬ ডট-ইন ডিসপ্লে। এছাড়া ফোনটিতে রয়েছে এআই লেন্স সহ ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এবং একটি ফ্রন্ট ফ্ল্যাশলাইট এবং ৯০হার্জ রিফ্রেশ রেট।  

দুটি ফোনের ব্যবহার করা হয়েছে হেলিও জি৮৫ প্রোসেসর। এছাড়াও দুটি ফোনেই রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ গিগাবাইট (জিবি) রম, যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ১৮ ওয়্যাট-এর ফাস্ট চার্জ প্রযুক্তিসম্পন্ন ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ-এর ব্যাটারি যা ফোনের দীর্ঘ ব্যবহার এবং দ্রুত চার্জ নিশ্চিতে করে।  

দেশের অন্যতম প্রধান ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি.কম.বিডি-এ পাওয়া যাবে টেকনো ক্যামন ১৭ সিরিজের ফোন ২ টি। ২ টি ফোনই পাওয়া বিক্রি হবে ইভ্যালি’র জনপ্রিয় অফার ‘সাইক্লোন’-এ। ক্যামন ১৭পি-তে থাকছে ফ্রস্ট সিলভার এবং স্প্রুচ গ্রিন এই তিনটি কালার এবং ফোনটির মূল্য ১৮,৯৯০ টাকা। অন্যদিকে ক্যামন ১৭-তে থাকছে ফ্রস্ট সিলভার এবং ডিপ-সি কালার দুটি এবং এই ফোনটির মূল্য ১৬,৯৯০ টাকা। 

এই সপ্তাহের জনপ্রিয়

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি