শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
29.2 C
Dhaka

২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১টি গোল্ডসহ ১৩ মেডেল বাংলাদেশের

টেকভিশন২৪ ডেস্কঃ ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১৪ সদস্যের বাংলাদেশ দল অংশ নিয়ে অর্জন করলো ১টি গোল্ড, ২টি সিলভার, ২টি ব্রোঞ্জ ও ৮টি টেকনিকাল মেডেলসহ মোট ১৩টি পদক।  থাইল্যান্ডের ফুকেট শহরে গত ১২-১৫ জানুয়ারি অনুষ্ঠিত এই আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে সারা পৃথিবীর প্রায় ১৫০০ ক্ষুদে রোবটবিদ বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। আজ ১৬ জানুয়ারি সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করা হয়।

১৪ সদস্যের বাংলাদেশ দলের অর্জিত সাফল্যের বিস্তারিত- রোবট ইন মুভির চ্যালেঞ্জ গ্রুপে গোল্ড মেডেল অর্জন করেছে টিম অ্যাফিসিয়েনাদোসের সদস্য মাইশা সোবহান মুনা, সামিয়া মেহনাজ ও মার্জিয়া আফিফা পৃথিবী। রোবট ইন মুভির জুনিয়র গ্রুপে সিলভার মেডেল অর্জন করেছে রোবোস্পারকার্স টিমের সদস্য জাইমা যাহিন ওয়ারা, মাহরুজ মোহাম্মদ আয়মান ও শবনম খান। অপরদিকে ক্রিয়েটিভ ক্যাটাগরির চ্যালেঞ্জ গ্রুপে সিলভার মেডেল অর্জন করেছে জিরোথ টিমের সদস্য নুসাইবা তাজরিন তানিশা, সাদিয়া আনজুম পুষ্প ও বি এম হামীম। ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে যথাক্রমে রোবট ইন মুভির চ্যালেঞ্জ গ্রুপে জিরোথ টিমের সদস্য নুসাইবা তাজরিন তানিশা, সাদিয়া আনজুম পুষ্প ও বি এম হামীম, রোবোটাইগার্স টিমের সদস্য নাশীতাত যাইনাহ্ রহমান ও কাজী মোস্তাহিদ লাবিব।

অপরদিকে টেকনিক্যাল মেডেল অর্জন করেছে যথাক্রমে ক্রিয়েটিভ ক্যাটাগরির জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স টিমের সদস্য জাইমা যাহিন ওয়ারা, মাহরুজ মোহাম্মদ আয়মান ও শবনম খান, ক্রিয়েটিভ ক্যাটাগরির চ্যালেঞ্জ গ্রুপে রোবোটাইগার্স টিমের সদস্য নাশীতাত যাইনাহ রহমান, কাজী মোস্তাহিদ লাবিব ও আবরার শহীদ, এক্সফ্যানাটিক টিমের সদস্য মাহির তাজওয়ার চৌধুরী, রোবট ইন মুভির চ্যালেঞ্জ গ্রুপে টিম এক্সফ্যানাটিকের সদস্য  মাহির তাজওয়ার চৌধুরী ও  আবরার শহীদ, ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে জিরোথ টিমের সদস্য নুসাইবা তাজরিন তানিশা ও মার্জিয়া আফিফা পৃথিবী, এফপিভি রেসিং সিমুলেটর ক্যাটাগরিতে মাহির তাজওয়ার চৌধুরী, এনার্জি সেভিং ক্যাটাগরিতে মোঃ ওমর করিম, কার্ট রোলিং ক্যাটাগরিতে মোঃ ওমর করিম  এবং রোবট গ্যাদারিং ক্যাটাগরিতে মোঃ ওমর করিম।

উল্লেখ্য এর আগে ২৫-২৬ অক্টোবর ২০২২ তারিখে ৫মবারের মত বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্বের পৃষ্ঠপোষকতায় ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। জাতীয় পর্বের যৌথ আয়োজক ছিলো যথাক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।  জাতীয় পর্বের রোবট ইন মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির বিজয়ীদের নিয়ে দুইদিনের একটি আবাসিক আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজিত হয় রাজধানী ঢাকায়।

সেখানে দুইদিন প্রত্যেক শিক্ষার্থীর যোগ্যতা যাচাই বাছাই করেন ও রোবটিকসের বিভিন্ন বিষয়ে আরও প্রশিক্ষণ দেন রোবটিকস বিষয়ে একাডেমিক এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যুক্ত একদল প্রশিক্ষক। এরপর শিক্ষার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্ধারণ করা হয়। এরপর বাংলাদেশ দলকে পর্যায়ক্রমে কয়েকধাপে অনাবাসিক প্রশিক্ষণ দেয়া হয় ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি নেবার জন্য।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি