মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
28 C
Dhaka

১ মাস স্মার্টফোন ছাড়া থাকতে পারলেই ৮ লাখ টাকা!

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল এই যুগে বলতে গেলে বৈশ্বিক বিকারে রূপ নিয়ে স্মার্টফোন আসক্তি। মুঠোফোনের স্ক্রিনে ব্যয় হয়ে যাচ্ছে জীবনের লম্বা একটা সময়; জীবন থেকে হারিয়ে যাচ্ছে মূল্যবান অনেক মূহুর্ত।

ফোনের সঙ্গে সখ্যতায় মানুষে মানুষে দূরত্ব বেড়ে গেছে অনেকটা।মানুষকে এই ডিজিটাল আসক্তি থেকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় এবার এসেছে ডিজিটাল ডিটক্স নামে একটি প্রোগ্রাম। যেখানে বেঁধে দেওয়া সময় পর্যন্ত স্মার্টফোন ছাড়া থাকতে পারলেই মিলে যাবে ১০ হাজার ডলার অর্থাৎ প্রায় ৮ লাখ টাকা।আমেরিকার বিখ্যাত দইয়ের ব্র্যান্ড সিগি ডেইরী এমনই অবাক করা একটি প্রোগ্রাম নিয়ে এসেছে, যা মানুষকে ডিজিটাল দুনিয়া থেকে দূরে থাকতে চ্যালেঞ্জ করছে। এতে নির্বাচিত অংশগ্রহণকারীদের স্মার্টফোন নিয়ে নেওয়া হবে এবং তারা এক মাস মোবাইল ব্যবহার করতে পারবেন না।তবে, প্রোগ্রামে অংশগ্রহণকারীরা এই সময়ের মধ্যে একটি প্রিপেইড সিম কার্ড এবং বেসিক ফিচার ফোন পাবেন। এই ফোনের মাধ্যমে অংশগ্রহণকারীরা জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন।

১০ জন সৌভাগ্যবান ব্যক্তি যারা এই এক মাসব্যাপী ডিজিটাল ব্রেক চ্যালেঞ্জ জিতবেন তারা সিগির কাছ থেকে ১০ হাজার মার্কিন ডলার করে পাবেন। একইসঙ্গে চ্যালেঞ্জে জয়ীদের তিন মাসের জন্য সিগির দই সরবরাহ করা হবে।নিজেদের ওয়েবসাইটে সিগি ডেইরি বলছে, অ্যালকোহল ছাড়তে বলার বদলে আমরা এবার বলছি, এক মাসের জন্য নিজের স্মার্টফোনটাকে ছেড়ে দেখান।

আমাদের এই প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলে সুস্থ জীবনে ফিরে আসার জন্য মানুষকে উৎসাহিত করা।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি সিগি ডেইরীর এ ব্যতিক্রমী প্রোগ্রামে আবেদনের সময় শেষ হয়েছে।

-আরটিভি অবলম্বনে

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি