মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
26 C
Dhaka

মিনিসফোরামের নতুন ট্যাবলেট

টেকভিশন২৪ ডেস্ক: রাইজেন সেভেন ৮৮৪০ইউ প্রসেসরসহ নতুন ট্যাবলেট ডিভাইস উন্মোচন করেছে মিনিসফোরাম। ভিথ্রি ট্যাবলেট ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১১ প্রো দেয়া হয়েছে। বাহ্যিক গঠনের দিক থেকে এতে ডাই-কাস্ট ম্যাগনেশিয়াম অ্যালয় ব্যবহার করা হয়েছে।মিনিসফোরাম ভিথ্রি প্রযুক্তি বাজারে প্রথম এএমডি রাইজেন সেভেন ৮৮৪০ইউ প্রসেসরযুক্ত হাইব্রিড কম্পিউটার।

এটি ল্যাপটপ, ট্যাবলেট এমনকি এক্সটার্নাল ডিসপ্লে হিসেবেও ব্যবহার করা যাবে। যে কারণে কোম্পানি এটিকে থ্রি ইন ওয়ান ডিভাইস হিসেবে প্রচার করছে। এতে ব্যবহৃত প্রসেসরে আটটি কোর রয়েছে। কোম্পানির দাবি, কোর বেশি থাকায় এটি মিডরেঞ্জের ল্যাপটপের মতো শক্তিশালী। এতে দুটি ইউএসবিফোর পোর্ট ও একটি এসডি কার্ড রিডার রয়েছে।মিনিসফোরাম ভিথ্রিতে ১৪ ইঞ্চির ডিটাচেবল মাল্টি টাচ ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ২৫৬০x১৬০০ পিক্সেল। এর রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ ও সর্বোচ্চ উজ্জ্বলতা ৫০০ নিটস পিক।

থ্রি ইন ওয়ান ট্যাবলেটে ৫ মেগাপিক্সেলের রিয়ার ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেয়া হয়েছে। গেমিংয়ের সুবিধার্থে এতে জায়রোস্কোপ ও ফিঙ্গারপ্রিন্ট রিডার দেয়া হয়েছে।রাইজেন সেভেন ৮৮৪০ইউ প্রসেসরের সঙ্গে গ্রাফিকস কার্ড হিসেবে ডিভাইসটিতে র‍্যাডিয়ন ৭৮০এম দেয়া হয়েছে। এতে ৩২জিবি পর্যন্ত

এলপিডিডিআরফাইভ-৬৪০০ মেমোরি ও দুই টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ রয়েছে। একাধিক কাজ করার সুবিধাযুক্ত ডিভাইসটিতে চারটি কপার টিউব ও দুটি ফ্যান দেয়া হয়েছে। যে কারণে লম্বা সময় ব্যবহার করলেও ডিভাইস গরম হবে না। আগামী মাসে এটি বাজারজাত করা হতে পারে বলে সূত্রে জানা গেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি