রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
29 C
Dhaka

স্মার্ট অভিজ্ঞতা দিতে ৭টি নতুন সুপার ডিভাইস আনলো হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  হুয়াওয়ে স্প্রিং ২০২২ স্মার্ট অফিস উন্মোচন অনুষ্ঠানে সাতটি নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ। পণ্যগুলো হচ্ছে: নতুন ফ্ল্যাগশিপ ল্যাপটপ, প্রতিষ্ঠানটির প্রথম অল-ইন-ওয়ান পিসি, নতুন টু-ইন-ওয়ান ল্যাপটপ, প্রথম ই-ইঙ্ক ট্যাবলেট, নতুন হারমোনিওএস ট্যাবলেট, প্রতিষ্ঠানটির প্রথম প্রিন্টার এবং একটি নতুন পোর্টেবল স্পিকার। বিশ্বজুড়ে ক্রেতাদের জন্য স্মার্ট অফিস এবং তাদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করতে প্রতিষ্ঠানটির বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবেই গতকাল মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২২-এ পণ্যগুলোর ঘোষণা দিয়েছে হুয়াওয়ে।

উন্মোচন অনুষ্ঠানে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী রিচার্ড উ বিশ্বজুড়ে গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা ও উদ্ভাবনের সুবিধা প্রদানে প্রতিষ্ঠানটির ৫-১০ বছরব্যাপী এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) লাইফনির্ভর পরিকল্পনার ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ কৌশল পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কোলাবোরেটিভ ডিভাইস উন্নয়নের লক্ষ্য কাজ করে। এ পাঁচটি ক্ষেত্র হচ্ছে: স্বাস্থ্য ও ফিটনেস, স্মার্ট হোম, সহজ ভ্রমণ, স্মার্ট অফিস এবং বিনোদন। 

হুয়াওয়ে
হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের সিইও_ রিচার্ড ইউ_

নতুন এ উন্মোচনের সাথে ব্যবহারকারীরা এখন হুয়াওয়ের শক্তিশালী ফিচারসমূহ হুয়াওয়ে পিসি ও স্মার্ট অফিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এখন ব্যবহারকারীরা পিসি স্মার্ট স্ক্রিনের সাথে কানেক্ট করে সুপার ডিভাইস তৈরি করে কার্যকরী ভিডিও সুবিধা উপভোগ করতে পারবেন। মাল্টি-টাস্কিং এর উদ্দেশ্যে দু’টি ডিভাইস কানেক্ট করার পর তারা এখন পিসি স্ক্রিনে ফোনের তিনটি পর্যন্ত উইন্ডো ওপেন করতে পারবেন। পিসি ও মনিটরের মাধ্যমে সুপার ডিভাইস তৈরি করে তারা এখন নিজেদের কর্মক্ষমতা বৃদ্ধির সুযোগ পাবেন। অথবা তারা পিসি, ট্যাবলেট ও স্টাইলাসের মাধ্যমে সুপার ডিভাইস তৈরি করে তাদের সৃষ্টিশীলতার অবারিত সুযোগ উন্মোচন করতে পারবেন।           

এছাড়াও, প্রতিষ্ঠানটি হুয়াওয়ে মোবাইল অ্যাপ ইঞ্জিন উন্মোচন করেছে, যা পিসি ব্যবহারকারীদের অ্যাপগ্যালারির সমৃদ্ধ বিভিন্ন কনটেন্ট থেকে কনটেন্ট উপভোগের সুযোগ করে দিবে। পাশাপাশি, পিসি ইকোসিস্টেমের অভিজ্ঞতাও সমৃদ্ধ করবে।    

হুয়াওয়ে 02
রিচার্ড ইউ_সিইও- হুয়াওয়ে কনজিউমার বিজনেস

নতুন উন্মোচিত হুয়াওয়ে মেটবুক এক্স প্রো, মেটস্টেশন এক্স, মেটবুক ই, মেটপ্যাড পেপার ও মেটপ্যাড এসবগুলো ডিভাইসেই সুপার ডিভাইস ফিচার ব্যবহার করা যাবে। এছাড়াও, বিদ্যমান মডেল ব্যবহারকারীরা তাদের হুয়াওয়ে পিসি ম্যানেজারের সংস্করণ হালনাগাদ করে সুপার ডিভাইস ফিচার উপভোগ করতে পারবেন। হুয়াওয়ে এর মোবাইল অ্যাপ ইঞ্জিন বেটা প্রোগ্রামের ব্যাপারে ঘোষণা দিয়েছে। এ বেটা প্রোগ্রাম শীঘ্রই উন্মোচন করা হবে এবং পিসি ম্যানেজার হালনাগাদ সংস্করণ আপগ্রেড করে এটা ব্যবহার করা যাবে।                              

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি