সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
27 C
Dhaka

স্যামসাং-এর সাথে দেশসেরা দুই ব্যান্ড মিউজিশিয়ান – গুঞ্জন নাকি সত্যি?

টেকভিশন২৪ ডেস্ক:  দেশের অন্যতম জনপ্রিয় মিউজিশিয়ান, খ্যাতনামা ব্যান্ড “অর্থহীন”’এর প্রতিষ্ঠাতা সদস্য সাইদুস সালেহীন খালেদ সুমন – যিনি ‘বেইসবাবা সুমন’ নামেই ভক্তদের মাঝে বেশি জনপ্রিয় – সম্প্রতি দীর্ঘদিনের বিরতি শেষে আবার মিউজিক সিনারিওতে ফিরে এসেছেন। ক্যান্সারসহ নানা শারীরিক জটিলতাকে বুড়ো আঙুল দেখিয়ে এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী গত বছরের ডিসেম্বর থেকে আবারও নতুন উদ্যোমে কনসার্টের স্টেজ মাতাতে শুরু করেছেন।

দেশের ব্যান্ড মিউজিকপ্রেমীদের জন্য বেইসবাবার এই ‘কামব্যাক’ ছিল বছর শেষের সেরা উপহার, যার প্রমাণ পাওয়া গেছে চট্টগ্রাম এবং ঢাকায় অর্থহীনের সর্বশেষ দু’টি কনসার্টে ভক্তদের উপচে পড়া ভিড় আর সরব উপস্থিতি থেকে।

স্যামসাং
স্যামসাং

সুমন নিজেও বসে নেই। ফ্যানদের এই অকৃত্রিম ভালোবাসার প্রত্যুত্তরে তিনি ইতোমধ্যেই উপহার দিয়েছেন তার নতুন গান ‘বয়স হলো আমার।’ প্রতিশ্রুতি দিয়েছেন – সামনে দুই খণ্ডে আসতে যাচ্ছে ‘ফিনিক্সের ডায়েরি’ সিরিজে অর্থহীনের দু’টি অ্যালবাম! ব্যস্ততা (কিংবা কাজ-পাগলামী)-ই যার এগিয়ে যাওয়ার শক্তি, তার কাছ থেকে অবশ্য এমন পুনরুত্তোর আশা করাই যায়। এর মাঝেই শোনা যাচ্ছে আরেক গুজব – বেস গিটারের কারিশমা দেখানো হাতে নাকি এবার শোভা পেতে যাচ্ছে অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেল গ্যালাক্সি এস টুয়েন্টি টু আলট্রা!

সুমন নিজেই তার সামাজিক মাধ্যমে গত ১৪ ফেব্রুয়ারি তারিখে একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করেন, যাতে দেখা যায় তিনি স্যামসাং এস সিরিজের অন্যতম অনুসঙ্গ এস পেন ব্যবহার করে স্মার্টফোনের স্ক্রিনেই লিখে চলেছেন প্রিয় কোনো গানের কথামালা। সেই সাথে ক্যাপশনে লেখেন, “Noting down my thoughts is now easier than ever!” (আমার মনের ভাবনাগুলো লিখে রাখা এখন আগের যেকোনো সময়ের চাইতে সহজ!)। তারপর থেকেই মূলত এই জল্পনাকল্পনার শুরু – বেসবাবা আর স্যামসাংয়ের মধ্যে কি তাহলে এবারে অন্যরকম কোনো জুটি দেখতে যাচ্ছে ফ্যান-ফলোয়াররা?

এখানেই শেষ নয়, এই গুজবের সাথে আরো যুক্ত হয়েছেন আরেক তুখোড় জনপ্রিয় ব্যান্ড নেমেসিসের ভোকাল জোহাদ রেজা চৌধুরী! জানুয়ারির ৮ তারিখে দু’জনে একসাথে পালন করেছেন তাদের জন্মদিন, আর গুঞ্জনের রেশ সত্যি হলে স্যামসাংয়ের সাথে এই যাত্রায় খুব শীঘ্রই অ্যাম্বাসেডর হিসেবে সঙ্গী হতে যাচ্ছেন জোহাদও।

তরুণদের পছন্দকে প্রাধান্য দিয়ে সবসময়ই বাজারে নতুন কিছু করে দেখানোর চেষ্টা করে স্যামসাং। কে জানে, হয়তো এবারে তাদের ফ্ল্যাগশিপ ‘এস’ সিরিজকে বাজারে নিয়ে আসার সঙ্গী হিসেবে বেইসবাবার ফিনিক্স কিংবা জোহাদের পাওয়ারফুল অলরাউন্ড পারফর্মেন্সকেই বেছে নিয়েছে জনপ্রিয় ব্র্যান্ডটি!

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি