মঙ্গলবার, জুন ৯, ২০২৬
27 C
Dhaka

স্যামসাংয়ের নতুন ল্যাপটপ গ্যালাক্সি বুক২ প্রো ৩৬০

টেকভিশন২৪ ডেস্কঃ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইন্টেল ১২ জেনারেশন প্রসেসরে গ্যালাক্সি বুক২ প্রো ৩৬০ মডেলের ল্যাপটপ বাজারে নিয়ে আসে স্যামসাং। এবার কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে ল্যাপটপটির নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট।

স্যামসাংয়ের এই ল্যাপটপে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮সিএক্স জেন ৩ প্রসেসর। এটি উইন্ডোজ-অন-এআরএম ডিভাইসের জন্য প্রথম ৫ ন্যানোমিটার-ভিত্তিক প্রসেসর। প্রসেসরটি ৮৫ শতাংশ পর্যন্ত মাল্টি-কোর সিপিইউ পারফরম্যান্স এবং ৬০ শতাংশ উন্নত জিপিইউ পারফরম্যান্স প্রদান করে।

প্রসেসর ছাড়া নতুন গ্যালাক্সি বুক২ প্রো ৩৬০ ল্যাপটপের বাকি হার্ডওয়্যার ইন্টেল দ্বাদশ প্রজন্মের চিপসেট যুক্ত সংস্করণের মতোই। এই টু-ইন-ওয়ান ল্যাপটপে ১৩.৩ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এর অ্যামোলেড ডিসপ্লেটি ৩৬০ ডিগ্রি ফ্লিপ করে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে। একে ল্যাপটপ বা ট্যাবলেট দুরকম ভাবেই ব্যবহার করা যাবে। এমনটা সাধারণত দেখা যায় না। এটিতে স্যামসাংয়ের এস পেন স্টাইলাসও সাপোর্ট করে। স্ক্রিনটির সর্বোচ্চ উজ্জ্বলতা ৫০০ নিট।

স্যামসাং জানিয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন-চালিত মডেলটি ৩৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। এর ওজন প্রায় ১.০৪ কেজি এবং ১১.৫ মিলিমিটার পাতলা। এটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে রান করে এবং মাইক্রোসফ্টের সিকিউরড-কোরড পিসি স্ট্যান্ডার্ড মেনে চলে।

ল্যাপটপটি কিনতে খরচ করতে হবে ১ লাখ ৫৫ হাজার টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

সর্বশেষ

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি