শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
27 C
Dhaka

১১ হাজার টাকায় স্যামসাংয়ের ৮ জিবি র‌্যামের ফোন

টেকভিশন২৪ ডেস্কঃ এন্ট্রি-লেভেলের স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে স্যামসাং। যার মডেল স্যামসাং গ্যালাক্সি এম০৪। ২ বছরের ওএস আপডেট মিলবে। বড় আকারের ব্যাটারি, ভার্চুয়াল র‌্যাম এবং ফেস আনলক প্রযুক্তি রয়েছে স্যামসাংয়ের নতুন এই ফোনে। ফোনের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার টাকা।

ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ডুয়েল ক্যামেরা সেটআপ। ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

স্যামসাংয়ের নতুন ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস পিএলএস এলসিডি ডিসপ্লে। যার রেজুলেশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল। পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর।

এতে ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম রয়েছে। পাশাপাশি রয়েছে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি বাড়িয়ে নেওয়া যাবে।

গ্যালাক্সি এম-সিরিজ এই ফোন থাকছে অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক ওয়ানইউআই কাস্টম স্কিন।

নিরাপত্তার জন্য এন্ট্রি-লেভেলের এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পরিবর্তে ফেস আনলকের মতো বায়োমেট্রিক রিকগনিশন ফিচার থাকছে। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি