বুধবার, জুলাই ২২, ২০২৬
26.1 C
Dhaka

ইডটকো ‘সৌরবিদ্যুৎ চালিত স্ট্রিট ল্যাম্প’ নতুন প্রকল্প

টেকভিশন২৪ ডেস্ক: সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ, সম্প্রতি বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কক্সবাজারের রামু ও কুতুবদিয়াতে প্রথমবারের মতো ‘সোলার ল্যাম্প’ সামাজিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছে। এই সামাজিক উন্নয়ন উদ্যোগ টেকসই টেলি যোগাযোগ অবকাঠামো নির্মাণের মাধ্যমে  সুবিধাবঞ্চিত কমিউনিটির জীবনযাত্রার মান উন্নয়নে  ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে ইডটকোর প্রতিশ্রুতিকে আরো জোরদার  করেছে।

এই প্রকল্পের আওতায় কমিউনিটির অধিবাসীদের সুবিধার্থে  রাতের বেলায় রাস্তা আলোকিত রাখতে ইডটকো টাওয়ারের নিকটবর্তী স্থানে দুইটি সৌরবিদ্যুৎচালিত স্ট্রিট ল্যাম্প স্থাপন করা হয়েছে যা  প্রকল্প এলাকার  ২৮০০ এর বেশি অধিবাসীর উপকারে আসবে। ইডটকোর এই উদ্যোগের ফলে প্রকল্প সংলগ্ন এলাকার অধিবাসীরা  সূর্যাস্তের পরও  তাদের দৈনন্দিন ও ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন, যা সামগ্রিকভাবে প্রকল্প এলাকার অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। পাশাপাশি প্রকল্পটি বাস্তবায়নের ফলে স্থানীয় বাসিন্দারা, বিশেষত নারী এবং শিশুদের রাতের বেলায় সহজে এবং স্বাচ্ছন্দ্যে রাস্তায় চলাচল করতে সুবিধা হবে  এবং তাদের অধিকতর নিরাপত্তা নিশ্চিত হবে। 

প্রকল্প উদ্বোধনকালে ইডটকো বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইন বলেন, ‘ইডটকোর টাওয়ারগুলোর নিকটবর্তী এলাকার  সুবিধাবঞ্চিত মানুষদের জীবনমান উন্নয়নের কথা আমরা সবসময় অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি।  সৌরশক্তি  কাজে লাগিয়ে সোলার ল্যাম্প প্রজেক্টের মতো টেকসই ও কার্যকরী সুল্যশন স্থাপনের  মাধ্যমে প্রত্যন্ত এলাকাগুলোতে  বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের এই উদ্যোগ গ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। আমরা সেবা প্রদান করে যাচ্ছি এমন সব অঞ্চলগুলোতে ভবিষ্যত এই সামাজিক উন্নয়ন কার্যক্রম বিস্তৃতির মাধ্যমে অর্থবহ ও টেকসই পরিবর্তন আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

উদ্বোধনী অনুষ্ঠানে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইন ছাড়াও কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড প্ল্যানিং ডিরেক্টর ইশরাত জেরিন, ইডটকো বাংলাদেশের অন্যান্য কর্মকর্তারা ও স্থানীয় কমিউনিটি এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ইডটকো গ্রুপ টেকসই উন্নয়নের বৃহৎ উদ্দেশ্য বাস্তবায়নে তিনটি ‘কমিউনিটি পিলার’ এ গুরুত্ব দিয়ে থাকে, এগুলো হলো- ‘টাওয়ার টু কমিউনিটি কার্যক্রম’, যার মাধ্যমে ‘ত্রাণ’ এবং ‘দুর্যোগকালীন সহায়তা’ দেওয়া হয়; ‘টাওয়ার টু পাওয়ার’ কার্যক্রম, যার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান  ও বাসস্থানে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়,  এবং ‘টাওয়ার টু ওয়াটার’ কার্যক্রম, যার মাধ্যমে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হয় এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়। বিভিন্ন দেশে ইডটকোর টাওয়ারগুলোর নিকটবর্তী এলাকার সুবিধাবঞ্চিত ও প্রান্তিক পর্যায়ের অধিবাসীদের জীবনমানের উন্নয়ন করাই এই উদ্যোগগুলোর মূল লক্ষ্য।

সৌরবিদ্যুৎ চালিত স্ট্রিট ল্যাম্প উদ্যোগ  ইডটকো বাংলাদেশের ‘টাওয়ার টু পাওয়ার’ প্রকল্পের একটি অংশ। ২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে প্রকল্পটি এখন পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে চার হাজারেরও বেশি পরিবারের জীবনমানের উন্নয়নে ভূমিকা রেখেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি