সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
29 C
Dhaka

বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে দরকার সকলের সম্মিলিত চেষ্টা : ইয়াফেস ওসমান

টেকভিশন২৪ ডেস্ক: স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে ২৭শে মার্চ, ২০২২ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত হলো ১৮তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২১), ৮ম শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২১ এবং বিজ্ঞান অগ্রযাত্রায় নারী আয়োজনে বিজয়ীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর এ.কে.এম. লুৎফর রহমান সিদ্দিকি এবং বিশিষ্ট বিজ্ঞানলেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, উন্নয়নের জন্য দরকার সকলের সম্মিলিত চেষ্টা। নারী ও পুরুষ সবাই মিলে কাজ করলে দেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, বিজ্ঞান কংগ্রেসে ছোট ছেলেমেয়েরা বিজ্ঞানে গবেষণা করে আনন্দের সঙ্গে। এই আনন্দ থেকে আমি বঞ্চিত হতে চাই না। তাই আমি আমার বাসায় একটা ল্যাবরেটরি তৈরি করেছি। সামনে বিজ্ঞান কংগ্রেসে তোমাদের সঙ্গে আমিও অংশগ্রহণ করতে চাই।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির যৌথ আয়োজনে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আয়োজিত হয়। এই অলিম্পিয়াড থেকে বিভিন্ন ক্যাম্প ও গ্রুমিং এর মাধ্যমে ছয় সদ্যসের বাংলাদেশ দল ১৮তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএস ও-২১) অংশগ্রহণ করে। বাংলাদেশ দল মোট ৬টি পদক অর্জন করেছে। এর মধ্যে দুইটি রৌপ্য এবং চারটি ব্রোঞ্জ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির যৌথ আয়োজনে ৮ম শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২১ অনুষ্ঠিত হয়। পেপার, পোস্টার ও প্রজেক্ট এই তিনটি ক্যাটাগরিতে মোট ৩০ জনকে পুরস্কৃত করা হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির যৌথ আয়োজনে বিজ্ঞান অগ্রযাত্রায় নারী শীর্ষক প্রতিযোগীতার চারটি ক্যাটাগরিতে মোট ২১ জনকে পুরস্কৃত করা হয়েছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি