শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
29.4 C
Dhaka

সেরা ৫ স্পেসিফিকেশনে ভিভো ভি২০ এসই

টেকভিশন২৪ ডেস্ক:  চলতি বছর নিজেদের ভি সিরিজের ফোনগুলোতে ফোকাস করছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। ভি১৯ দিয়ে ২০২০ সালটা শুরু হলেও বছর শেষে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন ভিভো ভি২০ ও প্রিমিয়াম ফø্যাগশিপ স্মার্টফোন ভি২০ এসই দিয়ে বাজারে সাড়া ফেলেছে ভিভো। বিশেষ করে দেশের প্রতিযোগিতাপূর্ণ বাজারে এখন তরুণদের মাঝে সুনাম কুড়াচ্ছে ভিভো ভি২০ এসই।

ভিভো ভি২০ এসই স্মার্টফোনটিতে রয়েছে-

৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জ: ভিভো ভি২০ এসই-তে ৪১০০ এমএএইচ ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি। ফলে এটি অন্য ফোনগুলোর চাইতে এখন ৫০ শতাংশ দ্রুত চার্জ হবে। এছাড়াও এতে আটটি সুরক্ষা ব্যবস্থা রয়েছে। মাত্র ৩০ মিনিটে ভিভো ভি২০ এসই ৬২ শতাংশ চার্জ হবে। তবে বাজারে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জের যেসব ফোন রয়েছে সেগুলোর তুলনায় ভি২০এসই অনেক বেশি সাশ্রয়ী।

গেমিং প্রযুক্তি: স্মার্টফোন গেইমারদের জন্য ভিভো ভি২০ এসই-তে যুক্ত করা হয়েছে আলট্রা গেমিং মোড। আলট্রা গেমিং মোড বিভিন্ন এপ্লিকেশনের মেসেজ ও নোটিফিকেশন রোধ করে। এছাড়াও গেমস খেলার সময় ভিভো ভি২০ এসইতে একটি গেমিং কী-বোর্ড আসবে, যেখানে স্মার্টফোনের অন্য কোনো নোটিফিকেশন আসবে না। ফলে একজন গেমার কোনো বাধা ছাড়াই নিরবিচ্ছিন্নভাবে গেইম খেলতে পারবেন। তাছাড়া অফ-স্ক্রীন অটো প্লে এবং পিকচার ইন পিকচারের মতো ফিচারগুলোর কারণে সহজেই গেইমসে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে।

১ টিবি রম: ভিভো ভি২০ এসই-তে ভিভো যুক্ত করেছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবির বর্ধনযোগ্য রম। এর রমকে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ফলে স্মার্টফোনটিতে স্মৃতিধারণের বিশাল জায়গা পাবেন ব্যবহারকারীরা।

৪কে আলট্রা এইচডি ভিডিও: স্মার্টফোনটির ৪৮ এমপি রিয়ার ক্যামেরাটিতে  ৪কে আলট্রা এইচডি ভিডিও মোড রয়েছে। এইচডি এবং ফুল এইচডির পর বাজারে সবচেয়ে আধুনিক ভিডিও কোয়ালিটি এখন ৪কে বা আলট্রা এইচডি। ফলে এর ভিডিও রেজ্যুলোশন ও কোয়ালিটি আরো স্পষ্ট ও প্রাণবন্ত হবে।

আলট্রা স্টেবল ভিডিও: ভিডিও করার সময় কেঁপে গেলে অনেক সময় ভিডিও কোয়ালিটি নি¤œমানের হয়।  ভিভো ভি২০ এসইতে আলট্রা স্টেবল ভিডিও ফিচার যুক্ত করা হয়েছে-ফলে ভিডিও ঝাপসা হয়ে যাবে না। এমনকি চলমান অবস্থাতেও ভিভো ভি২০ এসই দিয়ে ভিডিও করলে- স্পষ্ট ও দারুণ ভিডিও করা যাবে।

ভিভো ভি২০ এসই এর মূল্য ২৬ হাজার ৯৯০ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি