রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
30 C
Dhaka

১০ হাজার শিক্ষার্থী নিয়ে ৬ষ্ঠ বিডিজেএসও ২০২০ আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: রোববার বিকেল তিনটায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৬ষ্ঠ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও ২০২০) অনলাইন আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই অলিম্পিয়াডের জন্য প্রায় ১০ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করে। দেশের সকল জেলা হতে তৃতীয় থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা একটি অনলাইন পাল্টফর্মে একত্রিত হয়ে এই অলিম্পিয়ডে অংশগ্রহণ করে। অনলাইন আঞ্চলিক পর্বে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এই অলিম্পিয়াড ষষ্ঠবারের মতো এই  অলিম্পিয়াড আয়োজন করছে। করোনা মহামারীর কারণে এবারের অলিম্পিয়াড সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে দুপুর একটায় ৬ষ্ঠ বিডিজেএসওর উদ্বোধনী অনুষ্ঠান অনলাইনে আয়োজিত হয়। উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক  সাজ্জাদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান। তিনি বলেন, শিক্ষার্থীদের বেশি বেশি প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়া উপস্থিত ছিলেন আন্তর্তাজিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের কান্ট্রি কোঅর্ডিনেটর অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী।

তিনি ৬ষ্ঠ বিডিজেএসওর সার্বিক দিক তুলে ধরে বলেন, এবছর দশ হাজার একশত চৌদ্দজন শিক্ষার্থী আঞ্চলিক অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে ঢাকা শহরের শিক্ষার্থী ২৫ শতাংশ। বাকি ৭৫ শতাংশ বিভিন্ন শহর, উপশহর ও গ্রাম থেকে অংশগ্রহণ করছে। ছেলে ও মেয়ের অনুপাতে মেয়ে শিক্ষার্থী ৩৬ শতাংশ। যেটিকে তুলনামূলক কম। মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন। এছাড়া উপস্থিত ছিলেন আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান জনসংযোগ কর্মকর্তা জালাল আহমেদ। তিনি বিডিজেএসও-র সঙ্গে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে যুক্ত করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

আজ বিডিজেএসও-র আঞ্চলিক অলিম্পিয়াডে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রশ্ন পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে মাধ্যমিক বিভাগের ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দক্ষতা যাচাই করা হয়।

বিডিজেএসও-তে প্রতি বছর আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ৬ সদস্যের একটি পুর্নাঙ্গ আইজেএসও বাংলাদেশ দল গঠন করার জন্য আয়োজন করা হয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। এবছর করোনা পরিস্থিতির কারণে ডিসেম্বরে জার্মানীতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৭তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আইজেএসও ২০২০ স্থগিত করা হয়েছে। অপরদিকে ছয় সদস্যের এই দল গঠনের জন্য ২০১৫ সাল থেকে নিয়মিত আয়োজিত হয়ে আসছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)।

শিক্ষার্থীদের মাঝে বিডিজেএসওর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এই বছর কোনো ভেন্যুতে অলিম্পিয়াড আয়োজন না করে অনলাইনে বিডিজেএসও আয়োজন করা হয়েছে। এবছর বিডিজেএসওর বিজয়ীদের জন্য ৫০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে।

অনলাইনে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে চারটি ক্যাটাগরিতে⎯প্রাইমারি (৩য়-৫ম), জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সেকেন্ডারি (৯ম-১০ম) এবং স্পেশাল (১১শ-১২শ, ১ জানুয়ারি ২০০৬-এর পর যাদের জন্ম) আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

বিডিজেএসও-২০২০ যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। আয়োজনটির টাইটেল স্পন্সর আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড। এছাড়া সহযোগি হিসেবে প্রথম আলো, নলেজ পার্টনার ম্যাসল্যাব, রেডিও পার্টনার ঢাকা এফএম 90.4, ম্যাগাজিন পার্টনার মাসিক বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো। অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে: www.bdjso.org এই ওয়েবসাইটে। যে কোন তথ্যের জন্য যোগাযোগ করা যাবে info@bdjso.org এই ইমেইলে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি