রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
29 C
Dhaka

সিনেমা দেখার দুর্দান্ত অভিজ্ঞতা দিবে নিও কিউএলইডি টিভি

টেকভিশন২৪ ডেস্ক: ক্রেতাদের চাহিদা অনুযায়ী উদ্ভাবনী ও উন্নত পণ্য বাজারে নিয়ে আসতে যাত্রার শুরু থেকেই কাজ করে আসেছে স্যামসাং ইলেকট্রনিকস। এরই ধারাবাহিকতায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এর পরবর্তী প্রজন্মের নিও কিউএলইডি টিভি। ব্যবহারকারীদের টেলিভিশন অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে যাওয়া স্যামসাং -এর নতুন এ লাইন-আপ ক্রেতাদের নিকট উন্নত উদ্ভাবনী পণ্য পৌছে দেয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে তুলবে।

ব্যবহারকারীদের টেলিভিশন অভিজ্ঞতায় অনন্য পরিবর্তন নিয়ে আসবে নতুন এ লাইন-আপের টেলভিশনগুলো, যা এ খাতে নতুন মানদণ্ড তৈরি করবে। প্রতিষ্ঠানটি এর ফ্ল্যাগশিপ এইটকে ও ফোরকে টিভি মডেলে নিও কিউএলইডি টিভি’র দুর্দান্ত ডিসপ্লে প্রযুক্তির সুচনা করতে যাচ্ছে। নতুন আলোক উৎস সক্রিয় করার মাধ্যমে প্রতিষ্ঠানটি কিউএলইডি প্রযুক্তিকে নিয়ে গেছে অনন্য পর্যায়ে; নিখুঁতভাবে কোয়ান্টাম ম্যাট্রিক্স প্রযুক্তি ও নিও কোয়ান্টাম প্রসেসরের নিয়ন্ত্রণের মাধ্যমে নিও কিউএলইডি- তে ছবি অপ্টিমাইজ করা হয়। নিও কিউএলইডি এইটকে’র কোয়ান্টাম ম্যাট্রিক্স টেকনোলজি প্রো বাস্তবসম্মত ছবি, সঠিক কালার ও যাথাযথ ভিউইং অভিজ্ঞতা নিশ্চিত করে। এছাড়াও এর অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড প্রো স্বয়ংক্রিয়ভাবে পর্দার গতিশীল বস্তু চিহ্নিত করে বাস্তবধর্মী শব্দ সরবরাহ করার মাধ্যমে ব্যবহারীদের বিমোহিত করে রাখে।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “জীবনকে এগিয়ে নিয়ে যেতে ও প্রিয়জনের সাথে সংযুক্ত থাকার ক্ষেত্রে গত বছর প্রযুক্তি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আমরা তা প্রত্যক্ষ করেছি। ক্রেতাদের নিয়ত পরিবর্তনশীল চাহিদা পূরণে আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যা আমাদের সামগ্রিকভাবে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ। আমাদের প্রত্যাশা সাম্প্রতিক এ উদ্ভাবন ব্যবহারকারীদের অসাধারণ সব ফিচার উপভোগের সুযোগ করে দিবে এবং তাদের লাইফস্টাইল স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে ভিউইং অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করবে।”

নিও কিউএলইডি ফোরকে -তে আছে কোয়ান্টাম ডট সমৃদ্ধ শতভাগ কালার ভলিউম, যা যেকোনো ব্রাইটনেসে অপরিবর্তিত থেকে উন্নত ও সমৃদ্ধ কালারের মাধ্যমে চমৎকার ভিউং অভিজ্ঞতা প্রদান করে। এছাড়াও, এতে রয়েছে একটি কোয়ান্টাম প্রসেসর ফোরকে, ওটিএস (অবজেক্ট ট্র্যাকিং সিস্টেম) ও এয়ারস্লিম ফিচার। বাজারে ৭৫ ও ৮৫ ইঞ্চির নিও কিউএলইডি এইটকে টিভি পাওয়া যাবে এবং ৫৫, ৬৫, ৭৫ ও ৮৫ ইঞ্চির নিও কিউএলইডি ফোরকে টিভি পাওয়া যাবে।  

অন্যদিকে, স্যামসাংয়ের ক্রিস্টাল ইউএইচডি -তে আছে ডাইনামিক ক্রিস্টাল কালার ফিচার। এর ফলে, ছবির সুক্ষ্ম ডিটেইলগুলো স্পষ্টভাবে দেখা যাবে এবং সর্বোচ্চ তিনটি ভয়েস অ্যাসিসটেন্ট থেকে মাল্টি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সুবিধা অনুযায়ী নির্বাচন করা যাবে। পাশাপাশি, ক্রিস্টাল প্রসেসর ফোরকে ও এয়ারস্লিম আল্ট্রা-স্লিম প্রোফাইল ব্যবহারকারীদের টিভি দেখার অনবদ্য অভিজ্ঞতা প্রদান করবে। বাজারে ৪৩, ৫০, ৫৫, ৬৫, ৭৫ ও ৮৫ ইঞ্চির ক্রিস্টাল ইউএইচডি ফোরকে টিভিগুলো পাওয়া যাবে।  

স্যামসাংয়ের নতুন ব্যতিক্রধর্মী এ টিভিগুলোর লাইন-আপ যে স্মার্ট ফিচার সরবরাহ করছে, তা ব্যবহারকারীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়তা করবে। প্রতিষ্ঠানটির এসব দুর্দান্ত প্রিমিয়াম ডিজাইনের টেলিভিশনগুলোর মূল্য শুরু হয়েছে ৫৯,৬০০ টাকা থেকে।

বিস্তারিত জানতে আগ্রহী ক্রেতারা ভিজিট করুন – www.samsung.com , অথবা কল করুন স্যমসাংয়ের ২৪*৭ কাস্টমার সার্ভিস নাম্বারে – ০৮০০০৩০০৩০০।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি