শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

শুরু হয়েছে ‘বাংলালিংক ইয়ুথ ফেস্ট ২০২৩’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক-এর উদ্যোগে শুরু হয়েছে ‘বাংলালিংক ইয়ুথ ফেস্ট ২০২৩’। এই উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী তরুণদেরকে প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে আত্ম-উন্নয়নে অনুপ্রাণিত করা হবে। 

সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্পের সঙ্গে সঙ্গতি রেখে যুব উন্নয়নভিত্তিক এই উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী প্রযুক্তির বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে চায় বাংলালিংক। উদ্যোগটির আওতায় দেশের ১১৫টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণে তরুণদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এর পাশাপাশি তারা মাইবিএল সুপারঅ্যাপ, অ্যাপলিঙ্ক এবং টফিসহ বাংলালিংক-এর ডিজিটাল সেবাগুলোর মাধ্যমে কীভাবে দক্ষতা ও জীবনযাত্রার মান উন্যয়ন করা সম্ভব, তা শেখার সুযোগ পাচ্ছে।

এই উদ্যোগের অংশগ্রহণমূলক কার্যক্রম ও ক্যারিয়ার কাউন্সেলিং সেশনে দক্ষতা বৃদ্ধির সুযোগও থাকছে। এর মাধ্যমে তারা সরাসরি প্রশিক্ষণ ও ভবিষ্যতে ক্যারিয়ার গড়ার নির্দেশনা পাবে। বাংলালিংক-এর দ্রুততম ফোরজি দিয়ে ইন্টার‌্যাক্টিভ গেমিং ও অন্যান্য সেবা উপভোগের সুবিধাও থাকছে তাদের জন্য। আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত হবে কনসার্ট। 

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “তরুণদের অপার সম্ভাবনার বাস্তবায়ন সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারে বলে আমরা বিশ্বাস করি। তাই নিজেদের প্রতিষ্ঠানে তাদের জন্য নানা ধরনের সুযোগ সৃষ্টির পাশাপাশি আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী তরুণদের ক্ষমতায়নেরও চেষ্টা করে আসছি। বাংলালিংক ইয়ুথ ফেস্ট ২০২৩-এর মাধ্যমে আমরা তরুণদেরকে ভবিষ্যৎমুখী ও প্রযুক্তিতে আরও দক্ষ হতে উৎসাহিত করতে চাই।”

বাংলালিংক উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে ভূমিকা রেখে যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি