মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
28 C
Dhaka

শিশুদের নিরাপদ ইন্টারনেট বিষয়ক ওয়েবিনার করে স্কলাস্টিকা ও গ্রামীণফোন

টেকভিশন ডেস্ক: শিশুদের মাঝে সচেতনতা বাড়াতে এবং তারা কীভাবে ডিজিটাল বিশ্বে দায়িত্বশীলতার সাথে বিচরণ করতে পারে সে ধারণা থেকেই গ্রামীণফোনের সাথে যৌথভাবে স্কলাস্টিকা স্কুল ‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ শীর্ষক একটি ওয়েবিনার আয়োজন করেছে।

দেশে বৈশ্বিক মহামারির প্রাদুর্ভাবের কারণে সারাদেশের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়, আর এতে বিপাকে পড়ে দেশের  লাখো শিক্ষার্থী। এ শিক্ষার্থীদের অনেকেই অনলাইনে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছে, পাশাপাশি তারা অনলাইন মাধ্যমে পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে যুক্ত থাকছে। অভিভাবকদের তত্ত্বাবধান ছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্মে অতিরিক্ত সময় ব্যয় করার কারণে শিক্ষার্থীরা ক্ষতিকর কনটেন্ট ও সাইবার বুলিংয়ের শিকার হতে পারে। কারণ, কোভিড-১৯ বৈশ্বিক মহামারির এ  প্রতিকূল সময়ে অপরাধীরা এ সুযোগ কাজে লাগানোর চেষ্টায় সক্রিয় রয়েছে। এ ধরণের পরিস্থিতি প্রতিরোধে অভিভাবকদের সঠিক তত্ত্বাবধানে শিশুদের কীভাবে ডিজিটাল বিশ্বে বিচরণ করতে হবে এবং এক্ষেত্রে কৌশলগুলো কী হতে পারে তা নিয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার ওয়েবিনারটি পরিচালনা করেন।

এ নিয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার বলেন, ‘শিক্ষা কার্যক্রমের কারণে বিশ্বব্যাপী অধিকাংশ তরুণদের খুব অল্প বয়স থেকেই ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে। এজন্য শুরু থেকেই শিশুদের নিরাপদে রাখতে অভিভাবক ও শিক্ষকদের নিজ থেকেই এ বিষয়টি লক্ষ্য করা অত্যন্ত জরুরি।

তিনি আরো বলেন, ‘সাইবারবুলিং ও অন্যান্য ক্ষতিকর কনটেন্টের মতো ইস্যুগুলোর কারণে ইন্টারনেটকে দোষারোপ করা উচিৎ না। এটি নির্ভর করে আমরা এ মাধ্যমটিকে কীভাবে ব্যবহার করছি। সচেতন থাকার মাধ্যমে এবং কিছু জরুরি বিষয় মেনে চললে আমরা এ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারবো।’

আয়োজনটিতে স্থানীয় ও বৈশ্বিকভাবে ইন্টারনেট ব্যবহারের ওপর বেশ কিছু তথ্য তুলে ধরা হয়। চলতি বছরের জুন পর্যন্ত, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ।

অনুষ্ঠানে স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাস উত্তরার প্রিন্সিপাল, হেড অব সেকশন, সিনিয়র সেকশন ফারাহ এস আহমেদ বলেন, ‘বর্তমানে প্রযুক্তি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমাদের শিক্ষার্থীদের সঠিকভাবে ইন্টারনেট ব্যবহারের চর্চা ও সবার জন্য নিরাপদ ও সুরক্ষিত ডিজিটাল বিশ্ব নির্মাণ সম্পর্কিত বিষয়ে সঠিক নির্দেশনা দেয়া প্রয়োজন।

ওয়েবিনারটিতে সিনিয়র ম্যানেজমেন্ট, সুপারভাইজর, শিক্ষক, সপ্তম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এবং কমিউনিটি সার্ভিস ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি