শনিবার, জুলাই ২৫, ২০২৬
26.2 C
Dhaka

শিক্ষার্থীদের জন্য টিকটক এবং টেন মিনিট স্কুলের পার্টনারশিপ

১৫,০০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি প্রোগ্রাম চালু

টেকভিশন২৪ ডেস্ক: হ্যাশট্যাগ এক্সামরেডি ডিজিটাল লার্নিং প্রোগ্রাম চালু করতে টিকটক পার্টনারশিপ করলো বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এড-টেক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের সাথে। অনলাইন শিক্ষা এবং রিমোট লার্নিংয়ের সুবিধা দিতে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এর কার্যক্রম তৈরি করা হবে। বাংলাদেশে শিক্ষাখাতের চ্যালেঞ্জ মোকাবিলায় এই উদ্যোগটি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

টিকটকের #ExamReady প্রোগ্রামটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে অ্যাক্সেসযোগ্য করা হবে। এই প্রোগ্রামের আওতায় থাকবে ৪০০টিরও বেশি শিক্ষামূলক ভিডিও। রসায়ন, পদার্থবিদ্যা, জীববিজ্ঞান, গণিত, বাংলা, ইংরেজি ব্যাকরণ এবং আইসিটির মতো বিষয়গুলো এর অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া, পড়ালেখা বিষয়ক টিপস এবং পরীক্ষার হ্যাকগুলো নিয়েও ভিডিও তৈরি করা হবে। প্রথম রাউন্ডের কনটেন্টগুলো এই বছরের অক্টোবরে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মানসিক বিকাশের জন্য উন্নত মানের শিক্ষামূলক কনটেন্ট তৈরি করা কঠিন। তবে টেন মিনিট স্কুল, ২০২২ সালে তাদের অনলাইন কোর্সের ক্ষেত্রে এতে অর্জন করেছে কৃতিত্ব। যেখানে ভিউয়িং টাইম ছিল ১ মিলিয়ন মিনিট এবং এতে যুক্ত ছিল ৩০,০০০ শিক্ষার্থী। অন্যদিকে, বিশ্বজুড়ে টিকটকের মাসে গড় ব্যবহারকারী থাকে ১ বিলিয়ন। তাই এই পার্টনারশিপের ফলে, টিকটকের প্ল্যাটফর্মের মাধ্যমে লাখ লাখ বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে মানসম্পন্ন শিক্ষামূলক কনটেন্ট পৌঁছে দেয়া সম্ভব হবে।

এই প্রোগ্রামটির পাশাপাশি, টিকটক এবং টেন মিনিট স্কুল শুরু করবে ‘#এক্সামরেডি  স্কলারশিপ প্রোগ্রাম’। এই প্রোগ্রামটির লক্ষ্য হল সারা দেশে ১৫,০০০ যোগ্য ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা। এই শিক্ষার্থীদের মধ্যে থাকবে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী (৮ম-১০ম শ্রেণি) এবং এসএসসি পরীক্ষার্থী। যেখানে প্রায় মোট শিক্ষার্থী হবে ১০-১২ মিলিয়ন। বৃত্তির মাধ্যমে আর্থিক সংকট দূর করার সাথে সাথে, শিক্ষার্থীদের পরীক্ষার জন্য সফলভাবে প্রস্তুতি প্রদান নিশ্চিত করবে এই প্রোগ্রামটি।

টিকটকের পাবলিক পলিসি ফর ইমার্জিং মার্কেটস এর ভাইস প্রেসিডেন্ট এবং কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির গ্লোবাল হেড, হেলেনা লের্শ বলেন, “টেন মিনিট স্কুলের সাথে এই পার্টনারশিপটি মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে ডিজিটাল অ্যাক্সেসের একটি প্রতিশ্রুতি। স্বাক্ষরতার প্রচার করতে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে আমরা কাজ করতে চাই। বাংলাদেশে শিক্ষার্থীদের শিক্ষার সমান অধিকার প্রদান করতে এই প্রোগ্রামটি অবদান রাখবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি