মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
29.7 C
Dhaka

লংকাবাংলা ফাইন্যান্স-এর গৌরবময় ২৫ বছর

টেকভিশন২৪ ডেস্কঃ  এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি ঢাকার বনানীতে এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করেছে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব এ. মঈন, চেয়ারম্যান, বোর্ড অব ডিরেক্টরস্; জনাব খাজা শাহরিয়ার, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড; জনাব নাসির ইউ চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড; লংকাবাংলা’র আওতাধীন অন্য প্রতিষ্ঠানগুলোর প্রধানগণ; লংকাবাংলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও এর প্রাক্তন ও বর্তমান কর্মকর্তাগণ।

১৯৯৭ সালে ভানিক ক্রেডিট কার্ড প্রবর্তনের মধ্য দিয়ে লংকাবাংলা বাংলাদেশে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। অল্প কিছুদিনের মধ্যেই গ্রাহক-কেন্দ্রিক আর্থিক পণ্য ও সেবা প্রবর্তনের মাধ্যমে এর গ্রাহক সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। লংকাবাংলার এসএমই লোন হাজারো গ্রামীণ নারীদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিতের মাধ্যমে সমাজে সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকাকে আরো সুসংহত করতে বিশেষ অবদান রাখতে সক্ষম হয়েছে। এর শিখা প্ল্যাটফর্ম আলোকবর্তিকা হয়ে নারীদের সমাজ সংস্কারের ভূমিকায় প্রতিষ্ঠিত করতে ইতিবাচক অবদান রেখেছে। 

আয়োজিত অনুষ্ঠানে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে লংকাবাংলা ফাইন্যান্স-এর চেয়ারম্যান জনাব এ. মঈন বলেন, ”আমি কৃতজ্ঞতা জানাই নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার, লংকাবাংলার কর্মকর্তাবৃন্দ ও প্রচার মাধ্যমকে যারা আমাদের আজকের এই আয়োজন সাফল্যমন্ডিত করেছেন”। জনাব খাজা শাহরিয়ার, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড তাঁর বক্তব্যে বলেন, “এই উদযাপনে অংশগ্রহণ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমাদের সম্মানিত গ্রাহকদের জন্যই মূলত এটি সম্ভব হয়েছে যারা আমাদের অনুপ্রেরণার মূল উৎস। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের কর্মকর্তাদেরও যারা আগামী দিনগুলোতে আমাদের বেড়ে ওঠার মূল চালিকাশক্তি।

লংকাবাংলা দেশব্যাপী ২৭ টি শাখার মাধ্যমে এর কর্মকান্ড পরিচালনা করে আসছে। সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তির সহায়তায় লংকাবাংলা গ্রাহকদের দ্বারপ্রান্তে মানসম্পন্ন আর্থিক সেবা পৌঁছে দিচ্ছে। হাজারো গ্রাহকের আস্থা ও নির্ভরতা পুঁজি করে লংকাবাংলা সাফল্যের সাথে ১৬ হাজার কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনা পরিচালনা করে আসছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি নিশ্চিত করছে গ্রাহকদের বিনিয়োগকৃত অর্থের টেকসই, নিরাপদ রিটার্ন।  

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি