রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
27 C
Dhaka

যুব প্রতিবন্ধী ব্যক্তিদের গ্লোবাল আইটি চ্যালেঞ্জে বাংলাদেশের সাফল্য অর্জন

টেকভিশন২৪ ডেস্ক: যুব প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতা গ্লোবাল আইটি চ্যালেঞ্জ প্রোগ্রাম (GITC) ২০২১-এ বাংলাদেশ দল সাফল্য অর্জন করেছে।

প্রোগ্রামটি অক্টোবর ২০-২১, ২০২১ তারিখ অনলাইনে অনুষ্ঠিত হয়। 

এতে বাংলাদেশ দলের মোট ১৯ জন নির্বাচিত প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় বাংলাদেশের ৪ জন প্রতিযোগী নিম্নলিখিত ৪টি ক্ষেত্রে বিজয়ী হয়ে পুরস্কার অর্জন করেন: বেষ্ট এওয়ার্ড (১ম স্থান)-এ ই-লাইফ ম্যাপ ক্যাটাগরিতে বিজয়ী রইচ উদ্দিন মারুফ (শ্রবণ প্রতিবন্ধী), গুড এওয়ার্ড  (৩য় স্থান)-এ ই-টুল এক্সেল ক্যাটাগরিতে  বিজয়ী  অমিত সুজাউদ্দিন তুরাগ (এনডিডি), ই-টুল এক্সেল ক্যাটাগরিতে বিজয়ী নিয়ামুর রশিদ শিহাব (শারীরিক প্রতিবন্ধী), ই-লাইফ ম্যাপ ক্যাটাগরিতে বিজয়ী মেহেদি হাসান (শারীরিক প্রতিবন্ধী)।

GITC এর মূল আয়োজক প্রতিষ্ঠান Rehabilitation International (RI) Korea। GITC- 2021 এর আয়োজক দেশ ছিল মায়ানমার। কিন্তু কোভিড ১৯ এর কারণে তা সরাসরি আয়োজন করা সম্ভব না হওয়ায় কোরিয়া থেকে অনলাইনে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার জন্য ১৭ জুন ২০২১ তারিখ অনুষ্ঠিত প্রিলিমিনারি রাইন্ডের মাধ্যমে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ঢাকা প্রধান কার্যালয়সহ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ৭টি আঞ্চলিক কার্যালয়ে স্বাস্থ্য  বিধি মেনে এ প্রতিযোগিতায় মোট ২০ জন অংশগ্রণন করে এবং ১৯ জন ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়। প্রিলিমিনারি রাউন্ডে ১৩টি দেশের ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।  ফাইনাল রাউন্ডে ১৩ টি দেশের ৩৮৫জন প্রতিযোগী ৪ টি ক্যাটাগরি (শারীরিক, দৃষ্টি, বাক ও শ্রবণ এবং এনডিডি) অনুসারে অংশগ্রহণ করেন।

ফাইনাল রাউন্ডে চার ধরণের প্রতিযোগিতা অন্তর্ভুক্ত ছিল, যথাক্রমে: ই-টুল পিপিটি, ই-লাইফ ম্যাপ চ্যালেঞ্জ, ই-টুল এক্সেল, এবং ই-কনটেন্ট ও ই-ক্রিয়েটিভ।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি