শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
25.9 C
Dhaka

সারাদেশে ভিলেজ ডিজিটাল বুথ প্রতিষ্ঠায় কাজ করবে এটুআই এবং জয়তুন

টেকভিশন২৪ ডেস্কঃ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আর্থিক সেবাকে সহজ করতে সারাদেশে ভিলেজ ডিজিটাল বুথ প্রতিষ্ঠায় এটুআই-এর পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম ‘একপে’ এবং জয়তুন বিজনেস সলিউশনস একসাথে কাজ করবে। এলক্ষ্যে আজ ১৭ জানুয়ারি ২০২৩ রাজধানীর এক হোটেলে এটুআই এবং জয়তুন বিজনেস সলিউশনস-এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এটুআই- এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং জয়তুন বিজনেস সলিউশনস-এর চেয়ারম্যান মো. আরফান আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। একই সাথে গণমাধ্যমকে অবহিত করার লক্ষ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিলেজ ডিজিটাল বুথ সম্পর্কে বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়েছে।

এই সমঝোতা স্মারকে আওতায়, দেশব্যাপী ভিলেজ ডিজিটাল বুথ থেকে প্রান্তিক এলাকায় বসবাসকারী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা প্রদান করা হবে। এক্ষেত্রে এটুআই এর পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম ‘একপে’ এই কার্যক্রমে কারিগরি এবং সার্বিক সহযোগিতা প্রদান করবেন। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে আরো দ্রুত এবং প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নিতে প্রতিটি গ্রামে একটি ভিলেজ ডিজিটাল বুথ প্রতিষ্ঠা করা হবে।

জয়তুন বিজনেস সলিউশনস এর সার্বিক ব্যবস্থাপনায় একজন স্থানীয় উদ্যোক্তার মাধ্যমে এই ভিলেজ ডিজিটাল বুথ পরিচালিত হবে। মূলত এটি একটি গ্রামীণ আর্থিক সেবা কেন্দ্র হয়ে গড়ে উঠবে, এই বুথ থেকে ডিজিটাল আর্থিক সেবাসহ বিভিন্ন প্রকার ই-সেবা প্রদান নিশ্চিত করা হবে। সকল ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সেবা, সরকারি পরিষেবা বিল পরিশোধ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাসমূহ, শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত বিল পরিশোধ, টেলিমেডিসিন, ই-টিকেটিং ইত্যাদি সেবা বিশেষভাবে উল্লেখযোগ্য।

এছাড়া এই ভিলেজ ডিজিটাল বুথ থেকে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বা আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন প্রান্তিক জনগোষ্ঠী। এটি কেবল সুনির্দিষ্ট বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত আর্থিক সেবাই দিবে না বরং অন্যান্য সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সকল ধরনের সেবাগুলোও এক জায়গা থেকে পাওয়া যাবে। এতে গ্রামীণ অঞ্চলে সুবিধাবঞ্চিত ও প্রাতিষ্ঠানিকভাবে আর্থিকসেবা বহির্ভুক্ত জনগোষ্ঠী তাদের আর্থিক সেবা গ্রহণে অনেক বেশি সময়, কষ্ট ও অর্থের সাশ্রয় করতে পারবে।

অনুষ্ঠানে এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ভিলেজ বুথের মাধ্যমে গ্রামের সুবিধাবঞ্চিত জনগণের কাছে আর্থিক সেবা পৌঁছে দেওয়া হবে। একই সাথে ভিলেজ বুথ নিরাপদ ও উন্নতমানের সেবা প্রদান, পল্লী এলাকার আর্থিক উন্নয়ন, সকল ধরনের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা, এসডিজি’র মূলমন্ত্র কাউকে পেছনে ফেলে নয় এর বাস্তবায়ন করবে। ভিলেজ বুথ দেশের আর্থিক সেবাভূক্তির কার্যক্রমকে ত্বরান্বিত করবে এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এই উদ্যোগ প্রান্তিক মানুষের আর্থিক সেবা নিশ্চিত করতে কাজ করবে। এর ফলে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এবং জনগণের জীবনমানে পরিবর্তন করতে সহায়তা করবে।

অনুষ্ঠানে জয়তুন বিজনেস সলিউশনস-এর চেয়ারম্যান মো. আরফান আলী বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে ডিজিটাল বুথ বিশেষ ভূমিকা পালন করবে। বিশেষ করে আর্থিক অর্ন্তভূক্তির ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার সাথে সম্পৃক্ত করে ব্যাংকিং, ইন্সুরেন্স, পরিষেবা ফি প্রদান’সহ অন্যান্য সকল ধরনের পেমেন্ট, আর্থিক লেনদেনের সাথে যুক্ত করে গ্রামীণ পর্যায়ে দেশের উন্নয়ন নিশ্চিত করবে।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাস্তবায়নাধীন এবং ইউএনডিপি’র সহায়তায় পরিচালিত ‘এটুআই’ পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম ‘একপে’ পরিচালনা করছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে জয়তুন বিজনেস সলিউশনস-এর ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসাইন, এটুআই-এর হেড অব ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ডিজিটাল সেন্টার মো. তহুরুল হাসান এবং এটুআই, জয়তুন বিজনেস সলিউশনস এর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি