শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
25.6 C
Dhaka

সার্ভিস ডে উপলক্ষে ৪০% পর্যন্ত ছাড়সহ নানা সেবা দিচ্ছে রিয়েলমি

টেকভিশন২৪ ডেস্কঃ গ্রাহকদের সেবা প্রদানের লক্ষ্যে ‘সার্ভিস ডে’ পালন করছে রিয়েলমি। সারাদেশে অনুমোদিত সব রিয়েলমি সেন্টারে আজ থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত সার্ভিস ডে পালিত হবে। এই তিনদিন ব্যবহারকারীদের স্মার্টফোন সংশ্লিষ্ট নানা ধরনের সেবা প্রদান করবে রিয়েলমি।

গ্রাহক সন্তুষ্টির জন্য সঠিক সেবা প্রদান অপরিহার্য। এই সেবা শুধুমাত্র ফোনের পার্টস মেরামতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদে ক্রেতাদের চাহিদা বুঝে তাদের প্রয়োজন মেটানোই উদ্দেশ্য। এ লক্ষ্যেই রিয়েলমি সার্ভিস ডে চালু করেছে।

সার্ভিস ডে উপলক্ষে পুরনো মডেলের মেইনবোর্ড অথবা মাদারবোর্ড মেরামতের ক্ষেত্রে গ্রাহকরা ৪০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন। ব্যবহারকারীদের জন্য আক্সেসরিজ ও সেইফগার্ড সার্ভিসের ওপর রয়েছে ১০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা, আউট অব ওয়্যারেন্টি মেরামত চার্জ সম্পূর্ণ ফ্রি (বিনামূল্যে) এবং ফোন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের জন্য কোন টাকা প্রদান করতে হবে না। পাশাপাশি, ‘সার্ভিস ডে’ চলাকালীন ব্যবহারকারীদের বিনামূল্যে সফটওয়্যার আপগ্রেড (শুধুমাত্র অফিশিয়াল হ্যান্ডসেট) সুবিধা প্রদান করা হবে। এছাড়াও, ব্যবহারকারীদের জন্য সার্ভিস ডে চলাকালীন রিয়েলমি’র পক্ষ থেকে থাকছে প্রটেক্টিভ ফিল্ম পেপার (প্রাপ্যতা সাপেক্ষে)।

গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা তরুণ প্রজন্ম কেন্দ্রিক ব্র্যান্ড রিয়েলমি’র অন্যতম প্রাধান্য। গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে রিয়েলমি এবার নিয়ে এসেছে সার্ভিস ডে। 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি