শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
27 C
Dhaka

ব্র্যান্ডপ্রেমীদের জন্য আবারো শুরু হল দারাজমল ফেস্ট- ২০২১

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যান্ডপ্রেমী ক্রেতাদেরকে সুলভ মূল্যে আসল ব্র্যান্ডেড পণ্য কেনার চমৎকার সুযোগ করে দিতে আবারো ‘দারাজমল ফেস্ট’ ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের বৃহত্তম অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/)। ৬শ’রও বেশি নামী ব্র্যান্ডের শতভাগ আসল পণ্যের নিশ্চয়তা নিয়ে ৮ থেকে ১৪ আগষ্ট পর্যন্ত চলবে দারাজমল ফেস্ট ২০২১ ক্যাম্পেইনটি।

প্রতিবারের মত এবারো দারাজমল ফেস্টে থাকছে মেগা ডিলস, নিউ অ্যারাইভালস, নিউ ইউজার গিফট, আই লাভ ভাউচারস, ব্র্যান্ড অব দ্যা ডে, অ্যাড টু কার্ট গিভঅ্যাওয়ে, রিভিউ এন্ড উইন কন্টেস্ট ও ব্র্যান্ড ফ্রি শিপিং- সহ দুর্দান্ত সব অফার। পাশাপাশি ক্যাম্পেইন চলাকালীন এবারের ফেস্টেও থাকবে এক্সক্লুসিভ স্পেশাল ভাউচারস। ক্রেতাদের জন্য ৪৯৯ টাকা, ৯৯৯ টাকা ও ১,৪৯৯ টাকার মধ্যে থাকছে আকর্ষণীয় সব ডিল। লক্ষাধিক পণ্যের সমাহারে সমৃদ্ধ দেশের সবচেয়ে বড় এই ব্র্যান্ড মল ক্যাম্পেইনে ১৪ দিনের সহজ রিটার্ন পলিসি বা ক্রয়-ফেরত সুবিধাও থাকছে।  

এ প্রসঙ্গে দারাজ মলের টিম লিড মনিকা কবির বলেন, “বিভিন্ন আকর্ষণীয় ডিল, চমৎকার সব ভাউচার ও পেমেন্ট ডিসকাউন্টসহ অন্যান্য অফারের কারণে দারাজের ক্রেতাদের কাছে দারাজমল ফেস্ট ইতিমধ্যেই এক প্রিয় উৎসবে পরিণত হয়েছে। সাশ্রয়ী মূল্যে জেনুইন ব্র্যান্ডেড পণ্যের এমন নিশ্চয়তা দিতে পেরে আমরা আনন্দিত। বৈশ্বিক মহামারীর এই কঠিন সময়ে ক্রেতাদের সুবিধায় এগিয়ে আসায় আমাদের সকল স্পন্সর ও পার্টনারদেরকে দারাজের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই” ।

দারাজমল ফেস্ট – ২০২১ এর কো-স্পন্সর হিসেবে থাকছে ডেটল, লোটো, লিভিংটেক্স, প্যারাসুট ন্যাচারালে শ্যাম্পু, স্যাভলন ও ভিশন। ব্র্যান্ড পার্টনার হিসেবে আছে লজিটেক, লি কুপার, টিপি লিংক, পিএন্ডজি, হারপিক, রঙ্গন হারবালস, স্টুডিও এক্স ও আরএফএল অ্যাপ্লায়েন্স। গ্লোবাল ব্র্যান্ড পার্টনার হিসেবে থাকছে ইউগ্রীণ, এসকেএমইআই ও সিকেইন। দারাজমল ফেস্টের পেমেন্ট পার্টনার বিকাশ, শাহজালাল ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক ও সিটি ব্যাংকের মাধ্যমে কেনাকাটায়  থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট।

 

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি