রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
27 C
Dhaka

বেসিস নির্বাচনে ১ জনের মনোনয়ন বাতিল; ১১ পদে প্রার্থী ৪১ জন

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ৮ মে দেশের তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার সেবা খাতের অন্যতম এ সংগঠন বেসিসের ২০২৪–২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এর আগে নির্বাচনে অংশ নিতে ১১ পদে মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বলে খবর পাওয়া গিয়েছিলো। তবে অ্যাফিলিয়েট সদস্যের মধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়। ফলে বৃহস্পতিবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও দুই সদস্যের স্বাক্ষরিত তালিকায় ৪১ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে।

তালিকা অনুসারে সাধারণ সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন- এম আসিফ রহমান, মো. মোস্তাফিজুর রহমান সোহেল, মুহাম্মদ আমিনুল্লাহ, মুহাম্মদ রিসালাত সিদ্দিকী, সৈয়দ আলমাস কবির, লিয়াকত হোসাইন, উত্তম কুমার পাল, তামিম দাইয়ান, মীর শাহরুখ ইসলাম, এ এস এম রফিক উল্লাহ, সৈয়দা নাফিজা রেজা, ইকবাল আহমেদ ফখরুল হাসান, ইমরান হোসেন, তৌফিকুল করিম সুহৃদ, মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক, সামিরা জুবেরী হিমিকা, মো. শফিউল আলম, মঞ্জুরুল আলম মামুন, সৈয়দা নওশাদ জাহান প্রমি, নিয়াজ মোর্শেদ এলিট, কে এ এম রাশেদুল মজিদ, দিদারুল আলম, বি এম শরীফুল ইসলাম, এ এম ইশতিয়াক সারওয়ার, মো. শহিবুর রহমান খান রানা, ফারজানা কবির ইশিতা, রাশিদুল হাসান, রাসেল টি. আহমেদ, একেএম আহমেদুল ইসলাম বাবু, তানজিল আবেদীন।

সহযোগী সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন- মো. জুলহাস মিয়া, সৈয়দ আব্দুল্লাহ জায়েদ, আরমান আহমেদ খান ও এন এম রাফসান জনি সামীর।

অ্যাফিলিয়েট সদস্যের বৈধ মনোনয়নপত্রের এ তালিকায় আছেন- লুৎফি হায়দার চৌধুরী, বিপ্লব ঘোষ রাহুল, আব্দুল আজিজ ও সাদিয়া হক।

এ তালিকার আন্তর্জাতিক সদস্যে হিসেবে নির্বাচনে অংশগ্রহণকারী হিসেবে থাকছেন- আবু মুহাম্মদ রাশেদ মুজিব নোমান, এ এইচ এম হসিনুল কুদ্দুস (রুশো) এবং সৈয়দ মোহাম্মদ কামাল।

এর আগে শনিবার (৩০ মার্চ) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সাধারণ সদস্য ৩০, সহযোগী সদস্য ৪, অ্যাফিলিয়েট সদস্য ৫ এবং আন্তর্জাতিক সদস্য ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তফশীল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল বিকেল ৪টা। ২০ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বেসিস নির্বাচনের ভোট গ্রহণ চলবে। সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

বেসিসের এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে সাধারণ ৯৩২, সহযোগী ৩৮৯, অ্যাফিলিয়েট ১৩৪ ও আন্তর্জাতিক সদস্য ভোটার ৯ জন। বেসিসের মোট সদস্য সংখ্যা দুই হাজার ৪০১ জন।

বেসিসের মনোনয়নপত্রের মূল্য রাখা হয়েছিল সাধারণ সদস্য ৫০ হাজার, অ্যাফিলিয়েট সদস্য ৪০ হাজার, সহযোগী সদস্য ৩০ হাজার ও আন্তর্জাতিক সদস্যের জন্য ১ লাখ ২৫ হাজার টাকা।

বেসিসের নির্বাচন পরিচালনার জন্য টি আই এম নুরুল কবীরকে চেয়ারম্যান ও সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী সদস্য করে ৩ সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচনে তিন সদস্যের আপিল বোর্ডও গঠন করা হয়েছে। আপিল বোর্ডে চেয়ারম্যান এ তৌহিদ এবং সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।

খাত সংশ্লিষ্টরা বলছেন, এবার বেসিস নির্বাচনে চারটি প্যানেল হতে পারে বলে আলোচনা হচ্ছিল; তবে সদস্যদের মনোনয়নপত্র জমা দেয়ার পরিসংখ্যান বলছে, এবারো তিনটি প্যানেলে বেসিস নির্বাচন হবে। এই তিন প্যানেলে উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে থাকবেন রাসেল টি আহমেদ, মোস্তফা রফিকুল ইসলাম, আলমাস কবির, মোস্তাফিজুর রহমান সোহেল, সামিরা জুবেরী হিমিকা প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি