শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

বাংলাদেশে সেফটি সেন্টার চালু করল টিকটক

টিকটক সেফটি সেন্টার ব্যববহারকারীদের, বিশেষ করে কিশোর-কিশোরী এবং অভিভাবকদের স্থানীয় ভাষায় ডিজিটাল সেফটি ও সুরক্ষা নিশ্চিত করতে আরও বেশি করে ইন-অ্যাপ সেফটি টুলস এবং বিভিন্ন রিসোর্স সরবরাহ করে।

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক বাংলাদেশে আজ (মঙ্গলবার) তাদের সেফটি সেন্টার চালুর ঘোষণা দিয়েছে। প্রাণবন্ত ও বৈচিত্র্যময় কমিউনিটির জন্য একটি নিরাপদ ও গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তুলতে এই ঘোষণা দিল টিকটক। অনলাইন সেফটি সেন্টার হলো একটি ওয়ান স্টপ ডেসটিনেশন, যা দেয় প্ল্যাটফর্মটির সেফটি পলিসি ও রিসোর্স; এটি পাওয়া যাচ্ছে বাংলা ও ইংরেজিতে। এর তথ্য ও সরঞ্জাম ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারের সময় নিজেদের নিয়ন্ত্রণে রাখতে ও অধিক সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে।

টিকটক এমন একটি প্ল্যাটফর্ম যেটি সৃজনশীল অভিব্যক্তি এবং আনন্দ প্রকাশকে অনুপ্রাণিত করে। এ জন্য ব্যবহারকারীদের নিরাপত্তায় টিকটক প্রতিশ্রুতিবদ্ধ। সেফটি সেন্টারে সাইবার বুলিং কীভাবে প্রতিরোধ করা যায় সে সম্পর্কে নির্দেশনা রয়েছে, একটি প্যারেন্টাল গাইড ফিচার রয়েছে, ফ্যামিলি পেয়ারিং যা পিতামাতা বা পরিবারের সদস্যদের তাদের টিকটক অ্যাকাউন্টকে কিশোর বয়সীদের সাথে লিঙ্ক করতে এবং ‘স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট’, ‘রেস্ট্রিক্টেড মোড’ এর ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে দেয়। কে তাদের ম্যাসেজ পাঠাতে পারে, তাও নিয়ন্ত্রণ করার সুযোগ রাখে। এইভাবে অভিভাবকেরা তাদের বাচ্চারা প্ল্যাটফর্মে যা করছে, তার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে পারছেন। টিকটক সেফটি সেন্টারটিতে বেশ কয়েকটি আর্টিকেল ও সেফটি ভিডিও রয়েছে, যা ব্যবহার করা বেশ সহজ।

টিকটকের মুখপাত্র বলেন, ‘সেফটি সেন্টার হলো ব্যবহারকারীদের জন্য এমন একটি সম্পদ, যা তারা অ্যাপ ব্যবহারের সময় নিরাপদ থাকতে ও সর্বোত্তম সম্ভাব্য অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। আমরা বিশ্বাস করি, অনলাইন নিরাপত্তার বিষয়টি আমাদের দায়িত্ব। এ জন্য ব্যবহারকারী, বিশেষজ্ঞ, সরকার ও প্ল্যাটফর্মগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা গর্বিত যে, আমরা সেদিক থেকে সক্রিয় পদক্ষেপ অব্যাহত রেখেছি।’

টিকটক #HoiShocheton শিরোনামে তার পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট (পিএসএ) চালু করেছে যা অনলাইন স্ক্যাম, নিরাপত্তা ও প্ল্যাটফর্মের দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে ডিজিটাল কমিউনিটির মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করেছে। এর আগে ২০২০ সালে বিশ্ব ইন্টারনেট দিবস উপলক্ষে টিকটক বাংলাদেশে #AmraSafeInternetSafe ক্যাম্পেইন চালুর ঘোষণা দিয়েছিল।

ব্যবহারকারীর সুরক্ষার জন্য একটি চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আমরা একটি কমিউনিটি গাইডলাইন আপডেট করেছি যা একটি সুস্থ পরিবেশ বজায় রাখতে সাহায্য করার জন্য কি অনুমোদিত এবং কি অনুমোদিত নয়, সে বিষয়ে নির্দেশনা প্রদান করে। সৃজনশীল অভিব্যক্তি বজায় রাখার সময় সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করার জন্য নীতি-বিশেষজ্ঞরা এই নির্দেশিকাগুলোকে ক্রমাগত মূল্যায়নের করেন।

এছাড়াও এই প্রচেষ্টাগুলোকে আরো সামনে নিয়ে আসার জন্য আমাদের বৃহত্তর স্বচ্ছতা প্রতিবেদনের প্রচেষ্টার অংশ হিসেবে কমিউনিটি গাইডলাইন  প্রয়োগের প্রতিবেদনগুলো ত্রৈমাসিকভাবে প্রকাশিত হচ্ছে।

টিকটকের নিরাপত্তা প্রচেষ্টা সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে ভিজিট করুন: https://www.TikTok.com/safety/

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি