শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

বাংলাদেশে অপোর ১০ বছর পূর্তি উদযাপন

টেকভিশন২৪ প্রতিবেদক: অপো বিশ্বব্যাপী ২০ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি অপো বাংলাদেশের ১০ বছর পূর্তির ঘোষণা দিয়েছে। এই উদযাপনের মাধ্যমে স্মার্টফোন শিল্পে প্রতিষ্ঠানটির এক দশকের নিরলস উদ্ভাবন, সৃজনশীলতা ও উৎকর্ষ প্রতিফলিত হয়। অপোর উদ্দেশ্য হলো এই উদযাপনের মাধ্যমে আনন্দ ছড়িয়ে দেওয়া ও পারিবারিক আবহে মজবুত বন্ধন গড়ে তোলা।

এই প্রতিশ্রুতির অংশ হিসেবে অপো এ৩৮ (৪জিবি)-এর একই দামে বেশি ফিচারের এ৩৮ (৬জিবি) মাত্র ১৫,৯৯০ টাকায় নিয়ে এসেছে। এর ফলে ব্যবহারকারীরা বাড়তি কোনো খরচ ছাড়াই আরও উন্নত সব সুবিধা উপভোগ করতে পারবেন। এই উদ্যোগের লক্ষ্য হলো ৬জিবি সংস্করণের মূল্য বৃদ্ধি ছাড়াই গ্রাহকদেরকে এর প্রযুক্তিগত উৎকর্ষের অভিজ্ঞতা দেওয়া। অপো ভবিষ্যতে খুশির আবহ ছড়িয়ে দিতে আরও চমক নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছে।

অপো এ৩৮ (৬জিবি)-এর মাধ্যমে স্মার্টফোন প্রযুক্তির ভবিষ্যৎতের অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা। এতে রয়েছে অত্যন্ত দ্রুত গতির ৩৩ডব্লিউ সুপারভক চার্জিং, দারুণ ৯০ হার্জ সানলাইট ডিসপ্লে, উন্নত ৫০এমপি এআই ক্যামেরা ও মুগ্ধ করার মতো ডায়নামিক অপো গ্লো ডিজাইনসহ অসাধারণ সব ফিচার। এ৩৮ (৪জিবি)-এর মতো স্মার্টফোনটির মূল্য মাত্র ১৫,৯৯০ টাকা হওয়ায় আরও বেশি সংখ্যক গ্রাহক এর সুবিধাগুলি উপভোগ করতে পারবেন।

আকর্ষণীয় গল্প উপস্থাপনের জন্য অপো বিশেষভাবে পরিচিত। এরই ধারাবাহিকতায় এবার অপো প্রিমিয়ার করেছে “এভরি স্মাইল ম্যাটার্স পার্ট টু-লাভ মোর গিভ মোর” নামের একটি ফিল্ম। এতে জীবনের বিশেষ মুহূর্তগুলির সৌন্দর্যকে উদযাপন করা হয়েছে। আগামী ৩১ মার্চ ২০২৪-এ মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটিক অভিজ্ঞতা হৃদয় ছোঁয়া কাহিনী ও শ্বাসরুদ্ধকর চিত্রায়ণের মাধ্যমে দর্শকদের অনুপ্রাণিত করবে। দারুণ এই অভিজ্ঞতা উপভোগের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

অপো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আবারও চুক্তিবদ্ধ হয়েছেন বিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান। অপো আনুষ্ঠানিকভাবে আজ এই ঘোষণা দেয়। মাঠে এবং মাঠের বাইরে সাকিবের অসাধারণ অর্জন ও ব্র্যান্ড হিসেবে অপোর মূল্যবোধের মধ্যে রয়েছে বিশেষ সামঞ্জস্য। অসাধারণ এক যাত্রা শুরুর এই সময়ে তাঁকে প্রতিনিধি হিসেবে পেয়ে অপো গর্বিত।

১০ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি অপো বাংলাদেশ বিশেষ ঈদ ক্যাম্পেইনের ঘোষণা দিতে পেরে আনন্দিত। এতে গ্রাহকরা কোটি টাকার পুরস্কার ও বিশেষ রিওয়ার্ড জেতার সুযোগ পাবেন। ২৪শে মার্চ থেকে ১১ই এপ্রিল ২০২৪, পর্যন্ত গ্রাহকরা জিততে পারবেন:

  • এক্সক্লুসিভ গিফট বক্স
  • বাই ওয়ান গেট ওয়ান অফার
  • ১০ লক্ষ টাকা মূল্যের একটি স্বপ্নের ভ্রমণ
  • এক্সক্লুসিভ ব্যাক প্যাক
  • ইন্টারনেট ডেটা বান্ডেল
  • চরকি/ হৈচৈ সাবসক্রিপশন অফার

অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং গত এক দশকে নিরন্তর সহযোগিতার জন্য গ্রাহক, অংশীদার ও সহযোগীদের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন “১০ বছর পূর্তির এই বিশেষ মুহূর্তে আমরা অত্যন্ত গর্ব এবং কৃতজ্ঞতার সাথে অপোর যাত্রাকে স্মরণ করছি। আমরা উদ্ভাবনের সীমানাকে প্রসারিত করতে ও সাকিব আল হাসানের সাথে গ্রাহকদেরকে ব্যতিক্রমী অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অপো এ৩৮ ও ঈদ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সাফল্য ও অগ্রগতির এই ধারাকে অব্যাহত রাখতে চাই।”

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি