বুধবার, জুলাই ২২, ২০২৬
26.2 C
Dhaka

প্রযুক্তি প্রতিমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলন মেলা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নাটোর উত্তরা গণভবনে গতরাতে অনুষ্ঠিত হলো পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলন মেলা ২০২২। অন্ধকারে  লেজার রশ্মীর দ্যুতি ছড়িয়ে দুই দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় উভয় দেশের এই সাংস্কৃতিক উৎসব। শুরুতেই সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে হাজির হয় ভারতের শিল্পীরা। এরপর স্বাগতিকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের মন্ত্রী রাম প্রসাদ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, সহকারী হাই-কমিশনার সঞ্জীব ভাটি, পৌর মেয়র উমা চৌধুরী।

সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী পলক মহাত্মাগান্ধীর অহিংস নীতিতে বিশ্বাসী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে শান্তিপূর্ণ, উন্নত, আধুনিক, নান্দনিক, মানবিক ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান ।

ফ্রেন্ডস অফ বাংলাদেশের উদ্যোগে এবং নাটোরবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই মেলার পুরোটাই সশরীরে দেখভাল করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সাংস্কৃতিক উৎসবের এই মিলন মেলায় দৃষ্টি কাড়ে লেজার শো যেখানে দুই বন্ধু প্রতিম দেশের পতাকা তুলে ধরা হয় গৌরবের মহিমায়।

বাংলাদেশ ও ভারতে মৈত্রী ও বন্ধুত্বের সুবর্ণ জয়ন্তীতে আয়োজিত এই উৎসব বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী ৫০ বছরে ভারতের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন ভারতের সঙ্গে আমাদের যে রাজনৈতিক সম্পর্ক, এর সাথে অর্থনৈতিক ও সমৃদ্ধির সম্পর্ক  ত্বরান্বিত করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন ভারতের সহায়তায় আমাদের নাটোরে হাইটেক পার্ক, বাংলাদেশ ভারত ডিজিটাল এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার হচ্ছে। এছাড়া আমরা নাটোর সহ ৬৪ জেলায় এড্যুকেশন, ট্রেনিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট সেন্টার  (এডুটেইনমেন্ট) প্রতিষ্ঠা করছি। তিনি বলেন নাটোরবাসী নাটোরের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও রাণী ভবানীর স্মৃতি বিজড়িত উত্তরা গণভবনে যে সাংস্কৃতিক আয়োজন করেছি, তাতে আমাদের প্রত্যাশা ভারতের বন্ধুরা এগুলো উপভোগ করে তারা বাংলাদেশকে এবং নাটোরকে বিশ্বের সামনে তুলে ধরবে।

এর আগে প্রতিমন্ত্রী ৪২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল নাটোর উত্তরা গণভবনে পৌছালে স্বাগত জানান। 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি