সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
29 C
Dhaka

দারাজ বিগ হোম মেকওভার ক্যাম্পেইন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) পঞ্চমবারের মতো ’বিগ হোম মেকওভার’ ক্যাম্পেইন শুরু করেছে। আমাদের প্রতিদিনের জীবনধারায় ক্রমবর্ধমান অগ্রগতি হয়েছে, তাই আমরা প্রায়ই আমাদের বাসাকে উৎসবের আগে নতুন করে সাজিয়ে নেয়ার সুযোগ খুঁজি। এ বিষয়টিকে বিবেচনা করে, দারাজ দুর্দান্ত অফার সমৃদ্ধ এ ক্যাম্পেইনটি চালু করেছে, যেখানে ঘর সাজানোর বিভিন্ন উপকরণে  আকর্ষণীয় ছাড় ও ০% ইএমআই সুবিধা প্রদান করা হচ্ছে। ক্রেতারা আগামী ০৭ মার্চ ২০২২ পর্যন্ত এ অফারগুলো উপভোগ করতে পারবেন।  

সুন্দরভাবে গোছানো বাসা আমাদের মন, সুস্থতা ও কর্মদক্ষতার ওপর প্রভাব ফেলে। কোভিডের বৈশ্বিক মহামারির কারণে যেহেতু বাসায় আমরা আরও বেশি সময় ব্যয় করেছি, তাই নিজেদের বাসা পরিপাটি রাখার প্রয়োজনীয়তা আমরা বেশি করে অনুধাবন করেছি। আর এসব বিষয় বিবেচনা করেই, প্রতিদিনের বাসা-বাড়ি সংক্রান্ত বিভিন্ন উপকরণের চাহিদা পূরণে দারাজ বিগ হোম মেকওভার ক্যাম্পেইন চালু করেছে। বিগ হোম মেকওভার ক্যাম্পেইনের মাধ্যমে পণ্য ক্রয়ে ক্রেতারা ‘অ্যাড টু কার্ট গিভঅ্যাওয়ে’  ও ’ব্র্যান্ড ফ্রি-শিপিং’ উপভোগ করতে পারবেন। নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে ২০ শতাংশ ছাড়ের পাশাপাশি, প্রতিদিন বিকাল ৫ টায় দারাজ অ্যাপ লাইভ শো তে অংশগ্রহণকারীরা জিতে নিতে পারবেন কালেক্টিবল ভাউচার ও কুপন।

এ ক্যাম্পেইনের স্পন্সর হিসেবে রয়েছে লোটো, মোশন ভিউ, লিভিংটেক্স, টিপি-লিংক, লজিটেক ও হায়ার। এছাড়াও, এ ক্যাম্পেইনের পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিকাশ ও প্রাইম ব্যাংক। বিকাশের প্রতিটি লেনদেনে ১৫% তাৎক্ষণিক ক্যাশব্যাক এর সুবিধা পাবেন ক্রেতারা। পাশাপাশি, প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা প্রতিটি লেনদেনে ১০% ছাড় (১০০০ টাকা পর্যন্ত) উপভোগ করতে পারবেন।

এ নিয়ে দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. তাজদীন হাসান বলেন, “ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করেই দারাজে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণের চেষ্টা করি। বিগ হোম মেকওভারের মতো ক্যাম্পেইনটি, ক্রেতাদের বাসা-বাড়ি সাজানোর পণ্য সহজে কেনার সুযোগ তৈরিতে সহায়তা করবে বলে আমরা প্রত্যাশা করছি। এর মাধ্যমে, আমরা তাদের বসবাসের জন্য  এমন একটি নান্দনিক পরিবেশ তৈরিতে সহায়তা করতে চাই, যেখানে তারা নিজেদের নতুন করে খুঁজে পাবে।”

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি