বুধবার, জুলাই ২২, ২০২৬
26.2 C
Dhaka

বাংলাদেশ-ভারত যৌথ আয়োজিত জাতীয় হ্যাকাথনে বিজয়ী ১০

১০টি জনগুরুত্বপূর্ণ সমস্যার তথ্যপ্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হ্যাকাথনের সমাপনী অনুষ্ঠানে সেরা ১০টি উদ্ভাবনী দলকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। বিজয়ী দলগুলো তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টেক মাহিন্দ্রা লিমিটেডের ল্যাবে গবেষণা ও প্রযুক্তি সহায়তা পাবে।

১০ বিজয়ী দলগুলো হচ্ছে—গুজব প্রতিরোধে সমন্বিত ব্যবস্থা প্রবর্তনে অন্যেষা প্রকল্প নিয়ে টিম অনটন, পল্লি সড়ক উন্নয়ন প্রকল্পগুলোর মনিটরিংয়ে ডিজিটাল পাবলিক সার্ভিস প্ল্যাটফর্ম প্রকল্প নিয়ে সাউট টু, কার্যকর ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির প্রবর্তনে গ্রিন বিডি প্রকল্প নিয়ে ট্রজান, ইন্টিগ্রেটেড মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম নিয়ে অরিজিন্যাটিভ-১, যথাযথভাবে খাদ্যশস্য সংরক্ষণে স্মার্ট ওয়্যারহাউসে অ্যান আইওটি বেজড স্মার্ট ওয়্যারহাউস ফর প্রিজার্ভিং গ্রেইনস প্রপারলি প্রকল্প নিয়ে ব্রগ্রামার্স, রিয়েল টাইম ইমারত নির্মাণ পরিবীক্ষণ ব্যবস্থা প্রবর্তনে পর্যবেক্ষণ প্রকল্প নিয়ে ল্যাম্বডা, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিতকরণে যথাযথ ব্যবস্থা প্রবর্তনে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ প্রকল্প নিয়ে রুয়েট অ্যাবাকাস, রেল দুর্ঘটনা রোধে ক্যাব সিগন্যালব্যবস্থা আধুনিকায়নে কমিউনিকেশন বেজড রেল ট্রাফিক কন্ট্রোল উইথ ক্যাব সিগন্যালিং প্রকল্প নিয়ে টিম সিগনাস, নৌ-দুর্ঘটনা রোধে আধুনিক নৌযান সিগন্যালিং/ট্র্যাকিং পদ্ধতি চালুকরণে দ্য কোস্ট গার্ড প্রকল্প নিয়ে জ্যান্ডার ও সড়ক দুর্ঘটনা রোধে ‘ড্রাইভিং লাইসেন্স’এবং ‘মোটরযান ফিটনেস সার্টিফিকেট’ প্রদান ব্যবস্থার আধুনিকায়নে ড্রাইভ সেভ লাইভ প্রকল্প নিয়ে বুয়েট স্ক্যামারস।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, টেক মাহিন্দ্রার করপোরেট অ্যাফেয়ার্সের সভাপতি সুজিত বক্সী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার শ্রী বিশ্বদীপ, বিসিসির নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম ও আইডিয়া প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক।

প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি বলেন যে, লোকাল ইনোভেশনও হতে পারে গ্লোবাল সল্যুশন। তাই লোকাল সল্যুশন ও লোকাল ইনোভেশনকে আমরা কিভাবে গ্লোবাল সমাধান ও গ্লোবাল মার্কেটে নিয়ে যেতে পারি তার একটি ব্রিজিং করতে হবে। বিশ্বের সকল উদ্ভাবন এসেছে সরকার, একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি এই তিনটি পক্ষের পারস্পরিক সমঝোতা ও অংশীদারিত্বের ভিত্তিতে। সবশেষে তিনি দেশীয় সমস্যাসমূহের সমাধানে এই হ্যাকাথনে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং একইসাথে সকল তরুণ ইনোভেটরদের ভবিষ্যতে স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে সহোযোগিতা করা হবে বলেও জানান।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি