বুধবার, জুলাই ২২, ২০২৬
26.2 C
Dhaka

বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০ এর কার্যক্রম শুরু

শুরু হতে যাচ্ছে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০ এর কার্যক্রম। ২৯ ফেব্রুয়ারি ২০২০ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয় তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন বেসিস আয়োজিত সংবাদ সম্মেলনে।

বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০ এর আহ্বায়ক ও বেসিস এর জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান বলেন, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড এর বার্ষিক কার্যক্রম নিয়মিতভাবে করা হবে। কোম্পানি ক্যাটাগরিতে ৩টি, ব্যক্তি ক্যাটাগরিতে ২টিসহ মোট ৫ টি ক্যাটাগরিতে সর্বমোট ১০০টি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এবারে একটি নতুন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে সেটি হলো এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড। সরকার ঘোষিত ১০% রপ্তানি ভর্তুকির জন্য যারা ২০১৮-১৯ অর্থবছরে আবেদন করেছেন তাদের মধ্যে থেকে ৮টি প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। নারীদের ঘরে বসে অনলাইন আউটসোর্সিং-এ উৎসাহিত করতে পৃথক নারী ক্যটাগরিতেও তিনটি অ্যওয়ার্ড দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০ এর আহ্বায়ক ও বেসিস এর জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান। আরো উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, ব্যাংক এশিয়ার আন্তর্জাতিক বিভাগের প্রধান জিয়া আরফিন এবং বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০ এর যুগ্ম আহ্বায়ক ও বেসিস পরিচালক রাশাদ কবির। অন্যান্যের মধ্যে বেসিস এর সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ ও সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান।

ব্যাংক এশিয়া ও পেওনিয়ার এর সহযোগিতায় ও বেসিস এর উদ্যোগে অনুষ্ঠেয় বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০ এর কার্যক্রম আগামী এক মাস ধরে চলবে। অভিজ্ঞ বিচারকমন্ডলী কর্তৃক বিভিন্ন ধাপে যাচাই বাছাই করে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ১০০টি অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

রেজিষ্ট্রেশন করতে হবে এই ঠিকানা থেকে : https://outsourcingaward.basis.org.bd/

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি