মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
26 C
Dhaka

প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বেসিস আয়োজিত শোক সভায় পলকের আহবান

টেকভিশন২৪ প্রতিবেদক: শোককে শক্তিতে পরিণত করে প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বেসিসের আয়োজনে দোয়া ও আলোচনা সভায় ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহবান জানান।  

প্রতিমন্ত্রী পলক বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যার নেপথ্য হোতাদের প্রকাশ্যে আনা ও পালাতক খুনিদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি পঁচাত্তরের ১৫ আগস্টকে বাঙালি জাতি ও বিশ্বের ইতিহাসের সবচেয়ে কলঙ্কতম দিন হিসেবে উল্লেখ করেন। 

পলক বলেন দেশের আর্থিক লেনদেন সম্পূর্ণ ডিজিটাল করার ক্ষেত্রে একটা কমন প্লাটফর্ম তৈরিতে কাজ করছে সরকার। তিনি আরও জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ “ মুজিব আমার পিতা” এনিমেশন মুভি তৈরি করেছে। এই মুভির মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরা হবে।  

বিশেষ অতিথির বক্তৃতায় শিক্ষা উপমন্ত্রী বলেন বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ সিঙ্গাপুর হতো। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। 

সদস্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অপরাজিতা হক এম.পি, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান প্রমুখ।

পরে জাতীয় শোক দিবসে স্বপরিবারে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ বাকী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি