বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

‘নগদ’-এ দিন গাজীপুর সিটি করপোরেশনের বিল

টেকভিশন২৪ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন ধরনের সেবার বিল বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। গত সপ্তাহে এ বিষয়ে ‘নগদ’ এবং গাজীপুর সিটি করপোরেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির ফলে নাগরিকেরা খুব দ্রুতই সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স, সিটি করপোরেশনের বিভিন্ন দোকানের ভাড়া, হাট-বাজার লিজের ফি প্রদান, বিভিন্ন যানবাহনের লাইসেন্সের ফি প্রদান, সিটি করপোরেশন পরিচালিত স্কুলের টিউশন ফি প্রদান এবং বিল বোর্ডের ভাড়া প্রদান করতে পারবেন। খুব অল্প সময়েই এর সঙ্গে সকল ধরনের ট্রেড লাইসেন্সের ফি-ও এই তালিকায় যুক্ত হবে।

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম এবং ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির ফলে দেশের সবচেয়ে দ্রুতবর্ধনশীল ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এবং গাজীপুর সিটি করপোরেশন এখন কারিগরি পরীক্ষা শুরু করবে। এরপরই সেবাটি গাজীপুর সিটি করপোরেশনের বাসিন্দাদের জন্য উন্মুক্ত করা হবে।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, আশা করি খুবই অল্প সময়ের মধ্যে নাগরিকেরা অতি সহজেই কোনো রকম ঝুট-ঝামেলা ছাড়াই ‘নগদ’-এর মাধ্যমে সিটি করপোরেশনের সকল সেবার বিল ও ফি ডিজিটালি প্রদান করতে পারবেন। ‘নগদ’ এর এই সেবা নাগরিক পরিষেবা আরো স্বাচ্ছদ্যময় করবে।

চুক্তির বিষয়ে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান অপর একটি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের জন্য সেবা প্রদান করবে, এটাই স্বাভাবিক। এই চুক্তির মধ্য দিয়ে সিটি করপোরেশনের নাগরিকেরা ঘরে বসে তাদের বিভিন্ন ধরনের সেবার বিল পরিশোধ করতে পারবেন।

‘নগদ’ যাত্রা শুরুর পর থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে যাচ্ছে। যার ফলে ১০ হাজারেরও বেশি ই-কমার্সে খুব সহজেই ‘নগদ’-এর গ্রাহকেরা লেনদেন করতে পারেন। এ ছাড়া ঘরে বসে ভিসা ও মাস্টারকার্ডের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে ‘নগদ’ অ্যাকাউন্টে টাকা আনতে পারে। মানুষের প্রয়োজনের কথা চিন্তা করে ‘নগদ’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি