শনিবার, জুন ৬, ২০২৬
28.4 C
Dhaka

দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করে শিখবে সবাই

ঢাকা, ১৮ নভেম্বর, টিভি২৪ ডেস্ক: দেশের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ‘শিখবে সবাই’ এর মিরপুর শাখার ২ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘শিখবে সবাই’ এর সদস্য ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

দেশের অন্যতম এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি জানায়, ‘শিখবে সবাই’ এর মিরপুর শাখায় এই পর্যন্ত ৫২টি ব্যাচে প্রায় ১৫ শতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন। এদের মধ্যে বিভিন্ন মার্কেটপ্লেসে সফলভাবে ক্যারিয়ার গড়েছেন প্রায় সাত শতাধিক শিক্ষার্থী। মিরপুর শাখায় সপ্তাহের সাতদিন বিভিন্ন স্কিলের প্রশিক্ষণ চলে।

ফেসবুকে ‘শিখবে সবাই ফ্রিল্যান্সার কমিউনিটি’ গ্রুপে শিক্ষার্থীরা নিয়মিত তাদের সাফল্যের গল্প তুলে ধরেন।

দেশের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে আইটি সেক্টরে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ নিয়ে কাজ করছে ‘শিখবে সবাই’। এ পর্যন্ত প্রায় আট হাজারের বেশি শিক্ষার্থী প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ নিয়েছে। যার মধ্যে প্রায় সাড়ে তিন হাজারের বেশি শিক্ষার্থী বিভিন্ন অনলাইন এবং অফলাইন মার্কেটপ্লেসে সফলতার সঙ্গে কাজ করছেন।

‘শিখবে সবাই’ এর চিফ অপারেটিং অফিসার আব্দুল কাদের বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই আমরা বেকারত্ব দূরীকরণে কাজ করছি। সরকারের নেয়া পদক্ষেপ ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে শিখবে সবাই বদ্ধ পরিকর।’

প্রতিষ্ঠানটি জানায়, এ পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন স্কিলে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে বসে প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ উপার্জন করেছেন। ফলে ভাগ্য পরিবর্তন হয়েছে অনেক পরিবারের।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি