শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

দেশেই ল্যাপটপ উৎপাদন করবে ড্যাফোডিল কম্পিউটার্স; হাইটেক পার্কের সাথে চুক্তি

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশেই ল্যাপটপ উৎপাদন করবে দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি পণ্য বিপণণ প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড (ডিসিএল)। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ পেয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড (ডিসিএল)। এ সংক্রান্ত একটি সমঝোতা স্বাক্ষর বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সমঝোতা স্মারকে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড এর পক্ষে ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান এবং বঙ্গবন্ধু হাইটেক পার্কের পক্ষে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ স্বাক্ষর করেন।

সমঝোতা অনুযায়ী, আগামী ৪০ বছরের জন্য বঙ্গবন্ধু হাইটেক পার্কে ডিসিএল বরাদ্ধ পাচ্ছে দশমিক ৯৬ একর জমি। এই জমিতে পর্যায়ক্রমে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে অন্তত ১০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে ডিসিএল। প্রতিষ্ঠানটি এখানে ল্যাপটপ, আইটি ও ইলেকট্রনিক সামগ্রী এসেম্বলিং ও ম্যানুফ্যাকচারিং করবে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি এবং ড্যাফোডিল কম্পিউটার্সের মহাব্যবস্থাপক মো. জাফর আহমেদ পাটোয়ারী ডিজিএিম জহির আহমেদ, কোম্পানী সেক্রেটারী মোঃ মনির হোসেন এবং এজিএম আব্দুর রব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ ।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি