রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
33 C
Dhaka

দারাজের ১১.১১ ক্যাম্পেইনে ১ কোটি ৪০ লাখ ই-কমার্স ক্রেতাকে সেবা প্রদান

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: এবারের ১১.১১ ক্যাম্পেইনে সেবা প্রদানে রেকর্ড ভেঙেছে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ। বিশ্বের বৃহত্তম এই শপিং ডে’তে অংশগ্রহণ করতে পাঁচটি দেশে দারাজের প্ল্যাটফর্মে ভিজিট করেছে ১ কোটি ৪০ লাখের বেশি ক্রেতা। পাঁচটি দেশ হলো: বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল ও মিয়ানমার।   

ক্যাম্পেইন শুরুর প্রথম ঘণ্টায় প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য বিক্রি হয়েছে, যা গত বছরের বিক্রির তুলনায় ১৫০ শতাংশ বেশি।

দারাজের সিইও ও প্রতিষ্ঠাতা বিয়ার্কে মিকেলসেন এ বিষয়ে জানান, “আজকের সফলতায় আমরা খুবই আনন্দিত। এর মাধ্যমে প্রতীয়মান হয় যে, ক্রেতারা দারাজ থেকে কেনা পণ্যের গুণগত মানের উপর আস্থা রাখেন এবং অনলাইন মার্কেটপ্লেস হিসেবে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের সামর্থ আমাদের রয়েছে। একইসাথে, এর মাধ্যমে এসএমই ব্যবসায়ীরা কিভাবে অনলাইনে তাদের ব্যবসাকে আরও প্রসারিত করতে পারবেন, সে বিষয়টিও উঠে এসেছে।”

তিনি আরও বলেন, “এ পাঁচটি বাজারের ছোট-বড় সকল শহরের আরও বেশি সংখ্যক ব্যবহারকারী আমাদের প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরণের পণ্য ক্রয়-বিক্রয় করছেন, যা আমাদেরকে অনুপ্রাণিত করে। এর মাধ্যমে এটিও বোঝা যায় যে, এ অঞ্চলে আরও বেশি সংখ্যক মানুষের কাছে ই-কমার্স পৌছে গেছে।”

ক্যাম্পেইনের প্রথম অর্ডার ডেলিভারি হয়েছে সকাল ৬টা ৫ মিনিটে এবং আড়াই লাখ অর্ডারের পণ্য ইতোমধ্যে অর্ডারকৃত ক্রেতাদের কাছে পাঠানো হয়েছে।

ক্রেতাদের সেবা প্রদানের বিষয়টি তুলে ধরে মিকেলসেন বলেন, “এবারের ১১.১১ সেলে আমরা আরও উদ্ভাবনী ও পার্সোনালাইজড ক্রেতা অভিজ্ঞতা প্রদানের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছি। বিক্রয়ের সংখ্যা গুরুত্বপূর্ণ হলেও, ক্রেতাদের অভিজ্ঞতার বিষয়ে ইতিবাচক ফিডব্যাক পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।”

এ সম্পর্কে দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “এমন অভাবনীয় সাড়া পেয়ে আমরা অত্যন্ত আনদনিত। সারাদেশ থেকে মানুষ অত্যন্ত আগ্রহের সাথে এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন। ১১.১১ ক্যাম্পেইনে আস্থা রাখার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। দারাজ সবসময় ক্রেতা-কেন্দ্রিক ই-কমার্স প্ল্যাটফর্ম এবং ক্রেতাদের মানোন্নয়নকে আমরা প্রাধান্য দেই। এজন্য ক্রেতাদের অর্ডার করা পণ্য যতো দ্রুত সম্ভব তাদের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর পাশাপাশি আমি দারাজের সকল কর্মী, বিক্রেতা, ডেলিভারি কর্মী এবং এ ক্যাম্পেইনের সাথে সম্পৃক্ত সবাইকে তাদের সহায়তায় জন্য ধন্যবাদ জানাই।”

সফলভাবে মূল আয়োজন সম্পন্ন করার পর, দারাজ আগামী ১০ দিন ক্রেতাদের জন্য পছন্দের ১১.১১ থিম নিয়ে আসছে। এখানে ক্রেতারা থিমের সাথে ক্যাম্পেইনে মিস করা কিছু সেরা ডিল উপভোগ করতে পারবেন।  

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি