রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
28 C
Dhaka

ঢাকা ব্যাংক থেকে অ্যাড মানি করা যাবে ‘নগদ’-এ দেওয়া যাবে লোন ও ডিপিএস কিস্তি

টেকভিশন২৪ ডেস্ক: আর্থিক লেনদেনের ক্ষেত্রে মানুষকে সহজ ও সাশ্রয়ী লেনদেনের সুযোগ করে দিতে দেশের অন্যতম বণিজ্যিক ব্যাংক ঢাকা ব্যাংক লিমিটেড থেকে খুব সহজেই ফান্ড ট্রান্সফার বা আন্তলেনদেন সুবিধা চালু করেছে ‘নগদ’। এখন থেকে ঢাকা ব্যাংক থেকে অ্যাডমানি এবং লোন ও ডিপিএস-এর কিস্তি পরিশোধ করতে পারবেন ‘নগদ’ গ্রাহকেরা।   

সম্প্রতি ঢাকা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই সেবাটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান, প্রধান বিক্রয় কর্মকর্তা (সিএসও) মো. শিহাব উদ্দিন চৌধুরী এবং ঢাকা ব্যাংক লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এমরানুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (অপারেশন্স) এ এম এম মঈন উদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ইমার্জিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদ, এসইভিপি এবং করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান আখলাকুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এই সমঝোতা চুক্তির ফলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর গ্রাহকেরা যেকোনো সময় তাদের ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ আদান-প্রদান করতে পারবেন। ফলে এই প্রক্রিয়ায় ‘নগদ’ ও ঢাকা ব্যাংকের গ্রাহকেরা আন্তলেনদেনের মাধ্যমে বাঁচাতে পারবেন তাদের মূল্যবান সময় ও অর্থ। পাশাপাশি গ্রাহকদের এই ধরনের অর্থ লেনদেন পক্রিয়া হবে ঝামেলাহীন ও ঝুঁকিমুক্ত।

দেশের অন্যতম সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক ব্যাংক ঢাকা ব্যাংক লিমিটেডের এই চুক্তির বিষয়ে ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, ‘দেশের অন্যতম একটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে এই সেবার ফলে ‘নগদ’ ও ব্যাংক, উভয় পর্যায়ের গ্রাহকেরা লাভবান হবেন। এখন থেকে দ্রুত সময়ের মধ্যে একজন গ্রাহক চাইলেই ঢাকা ব্যাংক থেকে তার নগদ ওয়ালেটে টাকা আনতে পারবেন। নতুন নতুন আরও কিছু আকর্ষণীয় সেবা নিয়ে কাজ করছে নগদ।’

‘নগদ’ মূলত গ্রাহকদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করতে চালু করেছে “ব্যাংক টু নগদ” অ্যাড মানি সার্ভিস। ফলে কোনো চার্জ ছাড়াই, ব্যাংক-এর ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকেরা যেকোনো ‘নগদ’ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারছেন নিমিষেই।

তবে ব্যাংক থেকে যেকোনো ‘নগদ’ অ্যাকাউন্টে দৈনিক পাঁচবার সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবেন গ্রাহকেরা। এভাবে প্রতি মাসে ২৫ বার সর্বমোট দুই লাখ টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবেন তাদের ‘নগদ’ ওয়ালেটে।

বর্তমানে তাৎক্ষণিকভাবে যেসকল ব্যাংকগুলোর ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে গ্রাহকেরা ‘নগদ’ ওয়ালেটে টাকা স্থানান্তর করতে পারছেন, তারমধ্যে উল্ল্যেখযোগ্য; ঢাকা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এক্সিম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কমিউনিটি ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক লিমিটেড, পদ্মা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেডসহ আরও অনেক ব্যাংক।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি