শুক্রবার, জুন ৫, ২০২৬
29.2 C
Dhaka

ডিজিটাল উদ্যোক্তা মেলা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: “আমরাই ডিজিটাল উদ্যোক্তা” এর আয়োজনে শুরু হয়ে গেল “ডিজিটাল উদ্যোক্তা মেলা  পাওয়ারড বাই এস-ম্যানেজার”। ১৭ই ডিসেম্বর, ২০২০ তারিখে এস-ম্যানেজার এর ফেসবুক পেইজে লাইভ কনফারেন্সের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

“ডিজিটাল উদ্যোক্তা মেলা” মূলত একটি অনলাইন মেলা, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ২৫০ এরও বেশি উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন নিজেদের পণ্যের উপর আকর্ষণীয় সব অফার। আর এই সব অফারে পণ্য কেনা যাবে ১৭ই ডিসেম্বর,২০২০ থেকে ৩১শে ডিসেম্বর, ২০২০ পর্যন্ত। মেলায় পার্টনার হিসেবে থাকছে এস-ম্যানেজার, উইমেন্স এন্ড ই-কমার্স ফোরাম, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি, পেপারফ্লাই, অ্যাডবাকশো, ব্লাডম্যান, একশপ, আইসিটি ডিভিশন। মেলায় প্রতিদিন বেচাকেনার পাশাপাশি থাকছে ব্যবসায়ের উপর বিভিন্ন লাইভ সেশন, প্যানেল ডিসকাশন, ওয়েবিনার, গেমস, আরও অনেক কিছু।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয় দুপুর ১২ টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মজিবুল হক, প্রজ়েক্ট ডিরেক্টর, আই ডি ই এ, আই সি টি ডিভিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একশপ, এ টু আই এর হেড অব ই-কমার্স, রেজওয়ানুল হক জামি, উইমেন এন্ড ই-কমার্স ফোরামের প্রেসিডেন্ট, নাসিমা আক্তার নিশা, সেবা প্লাটফর্ম লিমিটেড এর সিইও আদনান ইমতিয়াজ হালিম, সেবা প্লাটফর্ম লিমিটেড এর সিওও ইলমুল হক সজীব, এস-ম্যানেজার এর বিজনেস হেড আব্দুর রহমান তন্ময়। আরও ছিলেন ডিজিটাল উদ্যোক্তা মেলার অর্গানাইজিং কমিটির প্রধান হাবিব উল্লাহ।

হাবিব উল্লাহ জানান, এই মেলায় ২০টিরও বেশি ক্যাটাগরির পণ্য নিয়ে ২৫০ এর বেশি উদ্যোক্তা অংশগ্রহন করছেন এবং প্রত্যেকেই তাদের পণ্যের উপর অনেক অনেক অফার দিচ্ছেন। করোনা পরবর্তী এই সময়ে বাইরে যেয়ে কেনাকাটা করার থেকে অনলাইনে এভাবে বাসায় বসেই কেনাকাটা করার সুযোগ করে দেবার জন্যই তাদের এই উদ্যোগ নেওয়া বলে তিনি জানান।

আব্দুর রহমান তন্ময় জানান, ”এটি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ। এর মাধ্যমে শত শত ক্ষুদ্র ব্যবসায়ী, বিশেষত এফ-কমার্স যারা করেন, তারা সামনের দিকে এগিয়ে যাবার উৎসাহ পাবেন।” এই ধরনের উদ্যোগে এস-ম্যানেজার সবসময়ই এগিয়ে আসবে বলে তিনি জানান।

আরও বক্তব্য রাখেন, আদনান ইমতিয়াজ হালিম ও সিওও ইলমুল হক সজীব। তারা সেবা প্লাটফর্ম লিমিটেড থেকে এই মেলার অর্গানাইজিং কমিটিকে অভিনন্দন জানান এবং এস-ম্যানেজার ও সেবা প্লাটফর্ম লিমিটেড এধরনের উদ্যোগে সবসময় পাশে থাকবে বলে জানান।

রেজওয়ানুল হক জামি জানান বাংলাদেশের মানুষের অনলাইনে কেনাকাটায় আস্থা আসছে। তারা এখন অনলাইনে কেনাকাটায় দ্বিধাবোধ করছেন না। তাই ই-কমার্স ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, বাড়ছে চাহিদা। এমন সময়ে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

নাসিমা আক্তার নিশা জানান দেশের ৫০% এফ-কমার্স নারী উদ্যোক্তারা পরিচালনা করছেন। এর মধ্যে একদম ছোট ব্যবসা থেকে শুরু করে অনেক বড় বড় ব্যবসাও রয়েছে এবং এরা আমাদের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। তাদের উৎসাহ দিতে এই ধরনের উদ্যোগের তুলনা হয় না বলে তিনি মনে করেন।

সৈয়দ মজিবুল হক, প্রজেক্ট ডিরেক্টর, আইডিইএ, আইসিটি ডিভিশন তার বক্তব্য রাখেন। তিনি জানান আমরা ক্রমশই স্বপ্নের ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আর এই উদ্যোগটিও তারই পরিক্রমার একটি অংশ। সরকার সবসময় এই ধরনের উদ্যোগের সাথে আছে এবং এর প্রশংসা জানিয়ে তিনি মেলার আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি