সোমবার, এপ্রিল ২০, ২০২৬
28 C
Dhaka

কানাডায় নিষিদ্ধ টিকটক

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কমিশনের পর এবার কানাডায় নিষিদ্ধ ঘোষণা করা হলো বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও শেয়ারিং চীনা অ্যাপ টিকটক। সাইবার নিরাপত্তার কারণে দেশটির সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মোবাইল ফোনে টিকটক ইনস্টল রাখা কিংবা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। সাম্প্রতিক সময়ে বিনোদনের অন্যতম এক মাধ্যম বলা হয় এই অ্যাপটিকে। এর মাধ্যমে যে কেউ সহজেই ভিডিও বানিয়ে শেয়ার করে থাকেন। অল্প সময়েই তা পৌঁছে যায় লাখ লাখ টিকটক ব্যবহারকারীর কাছে।

তবে সম্প্রতি চীনা কোম্পানি বাইটড্যান্সের তৈরি জনপ্রিয় এই অ্যাপটি নিয়ে বহুবার বিতর্ক হয়েছে। ব্যবহারকারীদের তথ্য গোপন রাখতে না পারার অভিযোগে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কমিশন বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও শেয়ারিং এই অ্যাপ নিষিদ্ধের ঘোষণা করেছে। এবার নতুন করে এ তালিকায় যুক্ত হলো কানাডা।

সাইবার নিরাপত্তাজনিত কারণে সোমবার দেশটির সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মোবাইল ফোনে টিকটক ইনস্টল রাখা কিংবা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সাইবার নিরাপত্তা জোরদারের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

জাস্টিন ট্রুডো বলেন, ‘আমরা আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক নতুন সিদ্ধান্ত নিয়েছি। সেটি হলো টিকটক ইনস্টল রাখা কিংবা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হবে। তবে নিরাপত্তা নিশ্চিতে চাইলে দেশের সাধারণ মানুষও টিকটক ব্যবহার বন্ধ করতে পারেন।’

তবে এ অভিযোগ অস্বীকার করেছে বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও শেয়ারিং চীনা অ্যাপ টিকটক কর্তৃপক্ষ। একই সঙ্গে এ অ্যাপটি বন্ধ না করার আহ্বানও জানিয়েছে তারা।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

সর্বশেষ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি