মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
34 C
Dhaka

‘জিরো নয়েজ’ ফিচার নিয়ে এলো ইমো

spot_img

টেকভিশন২৪ ডেস্ক : প্রিয়জনের সাথে ফোনে কথা বলার সময় অনেক সময়ই রাস্তার আওয়াজ, নির্মাণাধীন ভবন বা আশপাশের অনাকাঙ্ক্ষিত কোলাহল বিরক্তিকর হয়ে উঠতে পারে। আর এর সমাধান নিয়ে এসেছে তাৎক্ষণিক যোগাযোগে জনপ্রিয় অ্যাপ ইমো। এর উদ্ভাবনী ‘জিরো নয়েজ’ ফিচার অ্যাপের অডিও ও ভিডিও কলের ক্ষেত্রে অনাকাঙ্খিত এসব কোলাহল ফিল্টার করবে।

ফিচারটি ইতিমধ্যেই সবার জন্য উন্মোচন করা হয়েছে। এর আগে ফিচারটির বেটা সংস্করণ ব্যবহার করেছেন কিছু ব্যবহারকারী, যারা ঝামেলাহীন যোগাযোগে কোলাহলমুক্ত কলের সুবিধা উপভোগ করছেন।

ইমোতে অডিও ও ভিডিও কল শুরু করার পর, আশপাশের পরিবেশ বা ফোনের অপর পাশে উচ্চশব্দ বা কোলাহল থাকলে ‘জিরো নয়েজ’ ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। এসময় ‘জিরো নয়েজ মোড অ্যাক্টিভেটেড’ নোটিফিকেশন আসবে। ব্যবহারকারীরা খুব সহজেই ফিচারটি অডিও বা ভিডিও কলের ইন্টারফেস থেকে ম্যানুয়ালি অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টভেট করতে পারবেন। ইমোর এই ফিচারটি সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কোলাহোল কমানোর ক্ষেত্রে অন্যতম স্মার্ট সমাধান হিসেবে বিবেচিত হবে।

চমৎকার কলের অভিজ্ঞতা নিশ্চিতে ‘জিরো নয়েজ’ ফিচার নিয়ে এলো ইমো
চমৎকার কলের অভিজ্ঞতা নিশ্চিতে ‘জিরো নয়েজ’ ফিচার নিয়ে এলো ইমো

ইমোর গবেষণায় দেখা যায়, মূলধারার মেসেজিং অ্যাপ্লিকেশনে ৬২ শতাংশ অনাকাঙ্ক্ষিত কোলাহল থাকে। এর মধ্যে ২০ শতাংশ থাকে উচ্চশব্দ, যা কলের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলে; আর এতে করে একটি শক্তিশালী নয়েজ সাপ্রেশন অ্যালগরিদম নিয়ে আসার প্রয়োজনীয়তা অনুভব করে ইমো এবং স্পষ্ট যোগাযোগ নিশ্চিত করতে ব্যবহারকারীদের জন্য এই সর্বাধুনিক ফিচারটি নিয়ে এসেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। এখন, কার্যকরভাবে কোলাহল ফিল্টার করার ক্ষেত্রে ইন্ডাস্ট্রির সেরা সুবিধা নিশ্চিত করবে ইমোর জিরো নয়েজ মডেল।                                

তাই, যতই কোলাহল থাকুক না কেন, ইমোর মাধ্যমে যোগাযোগ হবে আগের চেয়েও স্পষ্ট।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি