বুধবার, জুলাই ২২, ২০২৬
25.7 C
Dhaka

ঢাকায় ডিপকুল ডিলার মিট ২০২৩ অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: সম্প্রতি ঢাকার একটি স্থানীয় হোটেলে কমপিউটার সলিউশন্স ইন্ক এবং চাইনিজ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডিপকুল এর যৌথ উদ্যোগে ‘ডিপকুল ডিলার মিট-২০২৩’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লাইভ পণ্য প্রদর্শন এবং ডিপকুল এর সকল আইসিটি পন্যের ওপর বিস্তারিত তথ্য শতাধিক পার্টনার ও ডিলারদের সামনে তুলে ধরা হয়।
 
ডিপকুল ডিলার মিট-২০২৩ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপকুল এর কেস পিএলএম (আরপি ডিপার্টমেন্ট) লুন লিন, পরিচালক (এপাক) কেভিন ইয়াং এবং সেলস ম্যানেজার (আরপি ডিপার্টমেন্ট) ফিরাসি হি। কমপিউটার সলিউশন্স ইন্ক এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসান, প্রধান পরিচালন কর্মকর্তা জি এম সারওয়ার, ডিপকুল এর পণ্য ব্যবস্থাপক মো. আকরামুল হক মজুমদার, এজিএম মাহবুব হাসান আরিফ, সিনিয়র চ্যানেল সেলস ম্যানেজার প্রকাশ এ রোজারিও সহ পার্টনার এবং ডিলারবৃন্দ।
 
কমপিউটার সলিউশন্স ইন্ক ২০২১ সাল থেকে ডিপকুল পণ্যের বাংলাদেশে অনুমোদিত জাতীয় পরিবশেক হিসেবে প্রায় তিন বছর ধরে পণ্যটির ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মাধ্যমে কমপিউটার সলিউশন্স ইন্ক ডিপকুল এর কুলিং পণ্য, গেমিং ক্যাস, পারওয়ার সাপ্লাই ইউনিট, আনুষাঙ্গিক পণ্যে দেশের বাজারে এক নতুন মাত্রা যোগ করেছে। ডিলার মিট অনুষ্ঠানে ডিপকুল এর বাজারে আসা নতুন পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন কমপিউটার সলিউশন্স ইন্ক এর পণ্য ব্যবস্থাপক মো. আমিনুর রহমান ইমন।
 
ডিপকুল এর যে সকল পণ্য বাজারে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- অল-ইন-ওয়ান, এয়ার কুলার, ল্যাপটপ কুলার এবং ফ্যান। এলটি৭২০, এলটি৫২০ ডব্লিউএইচ, এলএস৭২০, এলএস৫২০, এলএস৩২০, এলই৭২০, এলই৫২০, এলএস৭২০ এসই, এলএস৫২০ এসই, এলই৫০০ মার্স, এলই৫০০, এলই৩০০ মার্স, এলই৩০০, ক্যাসেল ৩৬০ইএক্স এ-আরিজিবি ডব্লিউএইচ, ক্যাসেল ৩৬০আরজিবি ওয়াই২। এ ছাড়া একে৬২০, একে৫০০ এবং একে৪০০ সিরিজের ফ্যান রয়েছে। গেমিং ক্যাস, পারওয়ার সাপ্লাই ইউনিট, আনুষাঙ্গিক পণ্যের মধ্যে রয়েছে মাউস (তার ও তারবিহীন), কিবোর্ড, থার্মাল পেস্ট, জিপিইউ মাউন্ট, আরজিবি এবং এআরজিবি হাব।
 
অনুষ্ঠানে কমপিউটার সলিউশন্স ইন্ক এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসান আগত সকল পার্টনার এবং ডিলারবৃন্দকে ধন্যবাদ জানান। 
 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি