বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
30 C
Dhaka

ওয়াই সিরিজের নতুন মডেল ওয়াই১৫এস

spot_img

টেকভিশন২৪ ডেস্ক : গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো’র ওয়াই সিরিজের স্মার্টফোন নিয়ে বরাবরই তরুণদের আগ্রহ থাকে। দারুণ ক্যামেরা ফিচার, দৃষ্টিনন্দন নকশা এবং দীর্ঘ সময় চার্জ থাকা– সময় মিলিয়ে পয়সা উসুল পারফরমেন্স দেয় ওয়াই সিরিজ।

ভিভো এবার ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে। শিগগিরই বাজারে আসবে ভিভো ওয়াই১৫এস স্মার্টফোন। ভিভো’র অন্য স্মার্টফোনগুলোর মতো ওয়াই১৫এস-এর নকশা হবে দারুণ। তরুণদের হাতে মানানসই। গুঞ্জন আছে এই মডেলে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) প্রযুক্তি সম্পন্ন দু’টি ক্যামেরা থাকছে।

ভিভো বাংলাদেশের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, প্রধান ক্যামেরা হবে ১৩ মেগাপিক্সেলের। সঙ্গে থাকবে ২ মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো ক্যামেরা, যা দিয়ে ৪ সেন্টিমিটার দূর থেকেও ফোকাস পাওয়া যাবে। প্যানোরমা, ফেস বিউটি, টাইম-ল্যাপস, প্রো মোড¬সহ নানা ফিচার সমৃদ্ধ হবে ভিভো ওয়াই১৫এস। 

স্মার্টফোনের সর্বশেষ প্রযুক্তি সঙ্গে থাকতে চায় এমন প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্যই ভিভো ওয়াই১৫এস। সঙ্গে দারুণ ক্যামেরা এবং দীর্ঘ সময়ের চার্জ সুবিধাতো থাকছেই।

ভিভো ওয়াই১৫এস-এ ব্যাটারি সক্ষমতা অনেক বেশি হবে। ফলে স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে চার্জ ফুরানো নিয়ে চিন্তায় পড়তে হবে না। ব্যবহারকারীরা যতক্ষণ খুশি মুভি দেখতে পারবেন, গেম খেলতে পারবেন চার্জ ফুরানোর বিড়ম্বনা ছাড়া।

গুঞ্জন রয়েছে এই মডেলে রিভার্স চার্জিং সুবিধা থাকবে। এর মানে, ভিভো ওয়াই১৫এস স্মার্টফোনের পাশাপাশি পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে। এর থেকে অন্য স্মার্টফোনও চার্জ দেওয়া যাবে।

ভিভো ওয়াই১৫এস-এ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার প্রযুক্তি সমৃদ্ধ হবে। ডিসপ্লের মান দারুণ হবে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির ফলে ফোন আনলক করা যাবে চোখের পলকে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি