বুধবার, জুলাই ২২, ২০২৬
25.7 C
Dhaka

স্মার্টফোন ব্যবহার আরও স্মুথ করবে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্কঃ স্মার্টফোনের কাজকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও গতিশীল করতে স্যামসাং নিয়ে এসেছে দুর্দান্ত ফিচার ও সর্বাধুনিক প্রযুক্তির ইউজার ইন্টারফেস (ইউআই) স্যামসাং ওয়ান ইউআই৫। ইউআইটি এর ব্যবহারোপযোগিতার জন্য ইতোমধ্যেই বিশ্বজুড়ে জনপ্রিয়তা  অর্জন করেছে। ওয়ান ইউআই৫ এর অনন্য কিছু ফিচার হলো:

মাল্টিটাস্কিং এখন আরও স্বাচ্ছন্দ্যদায়ক

স্মার্টফোনে কখনো কখনো মানুষকে একসাথে অনেকগুলো কাজ করতে হয়। সেক্ষেত্রে বাজারের খুব কম ফোনই মাল্টিটাস্কিং স্বাচ্ছন্দ্যদায়ক হয়। দ্রুতগতিতে ও বাধাহীনভাবে মাল্টিটাস্কিং করা যাবে এমন সুবিধা নিয়ে এসেছে স্যামসাং ওয়ান ইউআই৫। এছাড়া, কেউ যদি রানিং অ্যাপকে উইন্ডোড মোডে নিতে চান, তাহলে ফোনের ওপরে ডানদিকে সোয়াইপ করে চলতি অ্যাপকে উইন্ডোড মোডে নিয়ে যেতে পারবেন। আর এজন্য ব্যবহারকারীকে প্রথমে সেটিংস অপশনে যেতে হবে। এরপর অ্যাডভান্সড ফিচার থেকে ল্যাবস অপশন হয়ে টার্ন অন অল দ্য অপশনস চালু করতে হবে।  

খুব সহজেই ইমেজ থেকে টেক্সটে কপি

ওয়ান ইউআই৫স্যামসাং ওয়ান ইউআই৫ এ এখন খুব সহজেই যেকোনো ইমেজ থেকে টেক্সট কপি করা যাবে, যা পরবর্তীতে এডিটও করা যাবে। স্যামসাং কি-বোর্ডের এক্সট্রাক্ট টেক্সট অপশনের মাধ্যমে এখন যেকোনো বই, সাইনবোর্ডের লেখা, ছাপা বা ডিজিটাল মাধ্যমে থাকা লেখাকে টেক্সটে রূপান্তর করা যাবে। ব্যবহারকারীদের লাইফস্টাইলকে আরও সহজ করবে এ ধরনের ফিচার।

পছন্দসই স্টিকার তৈরি

স্যামসাং ওয়ান ইউআই৫ আছে এমন স্মার্টফোন ব্যবহারকারীরা এখন ফোনেই তৈরি করতে পারবেন নিজেদের পছন্দসই স্টিকার। এজন্য তাদের যেকোনো ইমেজ অপশনে গিয়ে ফ্রি লেসো টুল ব্যবহার করতে হবে। ঐ টুলের সাহায্যে প্রথমে ইমেজের অবজেক্টকে মার্ক করে দিতে হবে। ডিভাইসের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) সেই অবজেক্টকে কনসাইজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে স্টিকারের জন্য প্রস্তুত করে তুলবে। এছাড়া, এই টুল ব্যবহার করে ইমেজে খুব নিখুঁত সার্কেল বা অ্যারো তৈরি করা যাবে।

স্মার্ট সাজেশন

স্যামসাং ওয়ান ইউআই৫ এ উইজেট অপশন থেকে স্মার্ট সাজেশন উইজেট সিলেক্ট করে হোম স্ক্রিনে সেট করা যাবে। এতে করে আপনি যে সকল অ্যাপ বেশি ব্যবহার করেন তা এক উইজেটে দেখাবে। ফলে, আপনার অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা হবে স্মুথ। পাশাপাশি, উইজেট স্ট্যাকিং করার মাধ্যমে একটি উইজেট অ্যানিমেশন সোয়াইপ করেই এখন মাল্টিপল উইট ব্যবহার করা যাবে। এই ফিচারের কারণে এখন স্মার্টফোনে ঝামেলাহীনভাবে অ্যাপ ব্যবহার করা যাবে।

র‍্যাম প্লাস বন্ধ করে রাখার সুযোগ

প্রয়োজন না হলে র‍্যাম প্লাস বন্ধ করে রাখার সুযোগ থাকছে ব্যবহারকারীদের জন্য। স্যামসাং ওয়ান ইউআই৫ এ ব্যবহারকারী চাইলে র‍্যাম প্লাস বন্ধ করে রাখতে পারবেন। এজন্য তাকে সেটিংসে গিয়ে ব্যাটারি এন্ড ডিভাইস কেয়ারে যেতে হবে। সেখান থেকে মেমোরি অপশনের র‍্যাম প্লাসে গিয়ে টার্ন অফ সিলেক্ট করতে হবে। এতে করে ঐ ডিভাইসটিতে র‍্যাম প্লাস বন্ধ হবে, আবার প্রয়োজনে এটি একইভাবে চালু করা যাবে।

অনন্য ও সর্বাধুনিক এসব ফিচার ব্যবহারকারীদের নাগালের মধ্যে নিয়ে এসেছে স্যামসাং ওয়ান ইউআই৫ এ। স্মার্টফোন চালানোর অভিজ্ঞতাকে আরও স্মুথ ও সিমলেস করতে এসব ফিচার নিয়ে আসা হয়েছে। আর দুর্দান্ত এসব ফিচারের কারণেই এই ইউজার ইন্টারফেসটি অন্যান্য ইউআই থেকে আলাদা।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি