সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

এজেন্টদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে বিকাশের উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক : সারাদেশে বিকাশ এজেন্টদের পেশাগত দক্ষতা উন্নয়ন, এমএফএস সংক্রান্ত বিধিবিধান প্রতিপালনে সর্তক থাকা সহ নানা বিষয়ে কর্মশালা এবং জীবনমান উন্নয়নে জীবন বীমা, স্বাস্থ্য বীমা, সন্তানদের জন্য শিক্ষাবৃত্তিসহ নানান উদ্যোগ নিয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

যাত্রা শুরুর সময় থেকে গত ১০ বছরে মোবাইল আর্থিক সেবা খাতকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন বিকাশ এজেন্টরা। পাশাপাশি এজেন্ট হিসেবে কর্মসংস্থানের মাধ্যমে নিজের ও পরিবারের জীবনমান উন্নয়ন করেছেন তাঁরা। ‘হিউম্যান এটিএম’ হিসেবে খ্যাত বিকাশ এজেন্টরা দেশের আনাচে কানাচে সার্বক্ষণিক মোবাইল আর্থিক সেবা পৌঁছে দিচ্ছেন।

সম্প্রতি সারাদেশ থেকে নির্বাচিত স্টার এজেন্টদের আর্থিক খাতে ব্যবসা পরিচালনার ঝুঁকি নিরসনে সর্তকতা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে কর্মশালা আয়োজন করে বিকাশ। এজেন্টদের প্রযুক্তিগতভাবে সক্ষমতা বাড়ানো, এএমএল-সিএফটি সম্পর্কে পুনরায় জানানো, ব্যবসার ঝুঁকি এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানাতে সারাদেশের জেলা শহরগুলোতে এই কর্মশালা আয়োজন করা হয়।

পাশাপাশি এজেন্টদের জীবনমান উন্নয়নেও নানা পদক্ষেপ নিয়েছে বিকাশ।

বীমা সুবিধা: এ বছরের অক্টোবর থেকে স্টার এজেন্টদের জন্য জীবন বীমা ও স্বাস্থ্য বীমা সেবা অন্তর্ভুক্ত করেছে বিকাশ। জীবন বীমা সুবিধার আওতায় স্বাভাবিক মৃত্যু বীমা এবং দুর্ঘটনাজনিত বীমা কাভারেজ পাবেন এজেন্ট। পাশাপাশি নিজের, স্বামী/স্ত্রী এবং ১৮ বছরের নিচে দুইজন সন্তানের জন্য রয়েছে স্বাস্থ্য বীমা কাভারেজ।

এজেন্টদের জন্য বিনামূল্যে স্পেশালিস্ট ডাক্তারের পরামর্শ: এজেন্টদের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে ২৪ ঘন্টা স্পেশালিস্ট ডাক্তারের পরামর্শ সেবা সংযোজন করেছে বিকাশ। নির্ধারিত নম্বরে ফোন করে এই টেলিমেডিসিন সেবা নিতে পারবেন বিকাশ এজেন্টরা।

সন্তানদের জন্য শিক্ষা উপবৃত্তি: এজেন্টেদের সন্তানদের জন্য এসএসসি, এইচএসসি অথবা স্নাতক শ্রেণীতে পড়ুয়া সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি চালু করেছে বিকাশ। স্টার এজেন্টদের সন্তানরা এই শিক্ষাবৃত্তি পাবেন।

উল্লেখ্য, কোভিডকালীন জরুরী সেবার আওতায় এমএফএস সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এজেন্টরা।

বিকাশ এজেন্টদের জন্য এই উদ্যোগ সম্পর্কে বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, বিকাশ এবং বিকাশ এজেন্ট এক অপরের সাথে গত দশ বছর ধরে বাংলাদেশের এমএফএস খাতকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। শুরু থেকেই বিকাশ এজেন্টদের প্রশিক্ষণ, ঝুঁকি মোকাবেলা, নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরণের প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের টেকসই ব্যবসা গড়তে সহায়তা করে এসেছে। বিকাশ এজেন্টরা দেশের নানা প্রান্তে এই সেবাকে গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছেন নিরবচ্ছিন্নভাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি