শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
29 C
Dhaka

“ইমার্জিং টেকনোলজিস ফর বিপিও” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: গেল সোমবার, ২১শে জুন বিপিও/আউটসোর্সিং শিল্পের কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর আয়োজনে “Emerging Technologies for BPO” শীর্ষক অনলাইন সেমিনার করা হয় যা বাক্কোর ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচারিত হয় । সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিও শিল্পের বিভিন্ন খাতের নেতৃবৃন্দ। এড অপারেশন এবং ক্রিয়েটিভ সার্ভিসের বিষয়ে কথা বলেন সৈয়দ আকরাম হোসেন, চীফ অপারেটিং অফিসার, সার্ভিস ইঞ্জিন বিপিও লিমিটেড এবং ফাইনান্সিয়াল আউটসোর্সিং বিষয়ে কথা বলেন ডি-টেম্পেট লিমিটেড এর সিইও মোহসেনা মুন্না।

তাছাড়া তথ্যপ্রযুক্তি খাতের নতুন সম্ভাবনাগুলো নিয়ে আরও বিস্তারিত জানান বাক্কো ডিরেক্টর এবং কাজী আইটি লিমিটেড এর সিইও জারা মাহবুব এবং ফ্রিল্যান্সারদের চাহিদা ও কাজের সুযোগগুলো নিয়েভাইসর এক্স  লিমিটেড এরসিইও ফয়সাল মোস্তফা একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।

আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এর সহযোগিতায় বাক্কোর আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিজনেস প্রোমোশন কাউন্সিল এর সমন্বয়কারী এবং বাণিজ্য মন্ত্রণালয়েরযুগ্ম সচিব মোঃ আব্দুর রহিম খান বলেন “উদ্যোক্তা এবং দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে বাক্কোকে সবধরনের সহযোগিতা করবে আইবিপিসি” ।

অন্যান্যদের মধ্যে সেমিনারে বাক্কো কার্যনির্বাহী কমিটির সদস্যরাও যুক্ত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে বাক্কোর সাধারন সম্পাদক তৌহিদ হোসেন বলেন , “বর্তমানে আউটসোর্সিং এ কাজের অফুরন্ত সুযোগ রয়েছে । তরুণরা এই বিষয়ক দক্ষতা অর্জন করতে পারলেই এই খাতে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে সমর্থ হবে”।

পুরো আয়োজনটি সঞ্চালনা করেন বাক্কোর ডিরেক্টর এবং অগমেডিক্স বিডি লিমিটেড এর কান্ট্রি ডিরেক্টর রাশেদ নোমান।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি