মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
30 C
Dhaka

ই-ক্যাব নির্বাচনে পরিচালক পদপ্রার্থী ফুডপ্যান্ডার ব্যবস্থাপনা পরিচালক

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ১৮ জুন অনুষ্ঠিতব্য ই-ক্যাবের ২০২২-২৪ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ‘অগ্রগামী’ প্যানেল থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ফুডপ্যান্ডার সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা। ‘টুগেদার টুওয়ার্ডস প্রোগ্রেস’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমন্বিত প্রচেষ্টা ও সামষ্টিক সাফল্যের অনুপ্রেরণায় মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

দেশের ই-কমার্স খাতের বিকাশে দশ বছরেরও বেশী সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আম্বারীন রেজা। কঠোর পরিশ্রম, উদ্ভাবনী আইডিয়া ও দূরদর্শীতার মতো গুণাবলির জন্য তরুণ বয়সেই সাফল্য অর্জন করেছেন এই উদ্যোক্তা। তার এই সাফল্য তরুণদের উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করছে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে উৎসাহিত করছে। তার অসামান্য নেতৃত্ব ফুডপ্যান্ডাকে দেশের অন্যতম শীর্ষ ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পেতে সহায়তা করেছে। ফুডপ্যান্ডার নেতৃত্বের পাশাপাশি শিক্ষা-প্রযুক্তি প্রতিষ্টান ‘শিখো’, ফসল এবং আরো কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন আম্বারীন রেজা। 

নিজ স্বতঃস্ফূর্ততা ও সুযোগ্য প্রতিনিধিত্বের মাধ্যমে আগামীতে তিনি ই-ক্যাবকেও একইরকম সাফল্যের সাথে সামনে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে।

এ প্রসঙ্গে আম্বারীন রেজা বলেন, “আমি সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করার মাধ্যমে দেশের ই-কমার্স খাতের অগ্রগতিতে বিশ্বাসী। ‘অগ্রগামী’র অন্যান্য প্রার্থীদের সাথে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে দেশের ই-কমার্স খাতের উন্নয়ন ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো বলে আমি আশা রাখছি। ভোটাররা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন – এমনটাই প্রত্যাশা।”

উল্লেখ্য যে, দেশের ই-কমার্স খাতের উন্নয়ন, সমস্যা নিরসন ও কল্যাণের লক্ষ্যে কাজ করছে ই-ক্যাব (ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি