সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

আরডুইনোর জন্মদিনে আরডুইনো সপ্তাহ উদযাপনের উদ্যোগ

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের শিক্ষার্থীদের মধ্যে আরডুইনো ও ইন্টারনেট অব থিংসকে জনপ্রিয় করার জন্য ও প্রবলেম সল্ভিংকে উৎসাহিত করার লক্ষ্যে আরডুইনোর জন্মদিনে আয়োজন করা হচ্ছে আরডুইনো সপ্তাহ উদযাপন।

সারা বিশ্বের ৯৪টি দেশে আগামী ২৭ মার্চ আরডুইনো ডে পালিত হবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক,বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এবং মাকসুদুল আলম বিজ্ঞানাগার আগামী ২৫-২৮ মার্চ আরডুইনো সপ্তাহ পালন করবে । ইতিমধ্যে এই আয়োজনকে অফিসিয়ালি গ্রহণ করেছে আন্তর্জাতিক আরডুইনো কমিটি।

করোনার কারণে এই বছর আরডুইনোর জন্মদিন চার দিন ব্যাপী বিভিন্ন অনলাইন ইভেন্টের মাধ্যমে পালন করা হবে। এই চার দিন ব্যাপী আয়োজনে থাকছে অনলাইন ক্লাস,বেসিক টিংকারক্যাডে আরডুইনো কর্মশালা,আরডুইনো দিয়ে তৈরি বিভিন্ন মজার রোবট পরিচিতি,আরডুইনোর প্রজেক্ট সাবমিশন,আরডুইনো অনলাইন প্রোজেক্ট প্রদর্শনী,আরডুইনো বাংলায় রিসোর্স তৈরির প্রতিযোগিতা এবং বিভিন্ন ওয়েবিনার সহ আরও অনেক কিছু। এর বাইরে,এই চার দিন ব্যাপী আয়োজনে থাকছে আরডুইনো নিয়ে অনলাইন কুইজ। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষনীয় উপহার ।

আগামী ২৫,২৬ ও ২৭ মার্চ তারিখে নিবন্ধিত শিক্ষার্থীদেরকে নিয়ে বেসিক টিংকার ক্যাডে আরডুইনো কর্মশালাগুলো অনুষ্ঠিত হবে।

এছাড়া আরডুইনো বাংলায় রিসোর্স তৈরির প্রতিযোগিতায় নিবন্ধন লিংক: https://forms.gle/K5BRME4H4iQ1hsXd9 আরডুইনোর প্রজেক্ট সাবমিশনের নিবন্ধন লিংক: https://forms.gle/6Ejj1ovHGZmuRtmw8

এর বাইরে অনলাইন কুইজের নিবন্ধন ফর্ম লিংক: https://forms.gle/kZ5GTRByNjiLt56A6

 

 

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি