রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
29.1 C
Dhaka

আইএসপিএবির ” প্রশিক্ষণ কর্মশালা এবং নেটওয়ার্ক ল্যাব” উদ্বোধন করলেন মোস্তফা জব্বার

কক্সবাজার থেকে গোলাম দাস্তগীর : গতকাল ২৭ মে  হোটেল দি কক্স টুডে, কক্সবাজারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর আয়োজনে ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এর আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নেটওর্য়াক ল্যাব  ও  (চার) দিন ব্যাপি সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী সম্পন্ন হয়েছে।

আইএসপি এসোসিয়েশন অব বাংলাদেশ

আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ল্যাব ও কর্মশালা উদ্ভোধন করনে মোস্তাফা জব্বার, মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তিনি তার বক্তব্যের প্রথমেই সকল আইসপি সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন কোন ইন্ড্রাষ্ট্রির উন্নতি সাধনে ট্রেডবডির গুরুত্বপূর্ন ভ’মিকা পালন করে। ইন্টারনেট সেবার উন্নতি সাধনে ট্রেডবডি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। আইএসপিএবি নামক ট্রেডবডি না থাকলে সরকারের বহুল কাঙ্খিত এক দেশ এক রেট প্রনয়ন কখনো সম্ভব ছিল না। বাংলাদেশ প্রথম ,দ্বিতীয় এবং তৃতীয় শিল্প বিপ্লবের সাথে খাপ খাওয়াতে ব্যার্থ হয়েছিল কিন্তু আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে তা যেন না হয় সে বিষয়ে আইএসপিদেরকে নির্দেশনা প্রদান করেন। বিভিন্ন  আইএসপি সদস্যদের হতে লাস্ট মাইলে একটিভ শেয়ারিং প্রদানে অনুমতি প্রদানের অনুরোধ আসলে তিনি তা প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করেন। এছাড়া পেশীশক্তি, অবৈধ আইএসপিদের কার্যক্রমের ব্যাপারে কোন প্রকার তথ্য থাকলে সরাসরি তার দপ্তরে জানানোর জন্য নির্দেশ প্রদান করেন। তিনি ল্যাব স্থাপনে আইএসপিএবিকে আর্থিক সহযোগীতা করায় বিশেষ করে বিপিসির কোঅর্ডিনেটর মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আইএসপি এসোসিয়েশন অব বাংলাদেশ

 অনুষ্ঠানের বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আবদুর রহিম খান, কোঅর্ডিনেটর, বিপিসি ও অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রনালয়। তিনি তার বক্তব্যের শুরুতেই  মাননীয় মন্ত্রী ও আইএসপিএবি কার্যনির্বাহীর সকল সদস্যদেরকে আমন্ত্রন জানানোর জন্য ধন্যবাদ জানান। তিনি ছাত্র জিবনে তার দেখা কম্পিউটার এ্যাওয়ারনেস কর্মসূচি স্মৃতি রোমন্থন করেন। সম্পুর্ন ল্যাব তৈরীতে আইএসপিএবিকে সহযোগীতা প্রদানের আশ্বাস প্রধান করেন।

ল্যাব ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. ইমদাদুল হক, সভাপতি, আইএসপিএবি, তিনি  তার বক্তব্যে বলেন প্রথম বারের মত আর্ন্তজাতিক মানের নেটওর্য়াক ল্যাব স্থাপনে আর্থিক সহসোগীতা প্রদান করায়  বিজনেস প্রমোশন কাউন্সিলকে  ধন্যবাদ জ্ঞাপন করেন তাছাড়া আজকের সেমিনার ও কর্মশালার  উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে আগত সকল সদস্যদেরকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  তিনি আইএসপিএবির অধিনে স্থাপিত ল্যাব সর্ম্পকে সংক্ষিপ্ত ধারণা দিয়ে বলেন যে এ বছর ল্যাবের একাংশ স্থাপিত হয়েছে । সম্পুর্ন ল্যাব আগামী বছর নাগাদ বিপিসি হতে বরাদ্ধকৃত অর্থপ্রাপ্তি সাপেক্ষে সম্পন্ন হবে। তিনি আরো বলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই ল্যাব উল্লেখযোগ্য ভ’মিকা পালন করবে সেই সাখে আইএসপি প্রতিষ্ঠানে  কর্মরত প্রকৌশলী বৃন্দের জ্ঞান উন্নয়নের মাধ্যমে আইএসপি শিল্পের উন্নতি সাধিত হবে। প্রশিক্ষণ এর মাধ্যমে তৈরী দক্ষ প্রকৌশলী গণ বিদেশে কর্মক্ষেত্রে অংশ গ্রহন করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখবে।

আইএসপিএবির সেক্রেটারী জেনারেল নাজমুল করিম ভুঁইয়া স্বাগত বক্তব্যে  রাখেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি