শনিবার, মার্চ ১৪, ২০২৬
34.3 C
Dhaka

লেনোভো এলওকিউ এআই পাওয়ারড গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে লেনোভো এলওকিউ এআই পাওয়ারড (৮৩ডিভিওওএফ৭এলকে) গেমিং ল্যাপটপ যা প্রফেশনাল এবং গেমারদের জন্য ডিজাইন করা হাই পারফরম্যান্স ল্যাপটপ। অত্যাধুনিক এই ল্যাপটপটি গেমিং এ টপ পারফরমেন্স এবং ব্যতিক্রমী গেমিং অভিজ্ঞতা প্রদান করে।

১৩ জেনারেশনের এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ৪.৯ গিগাহার্জ বিশিষ্ট ইন্টেল কোর আই সেভেন ১৩৬৫০ এইচএক্স প্রসেসর যাতে আছে ১৪ কোর ২০ থ্রেড , সর্বোচ্চ ৩২ জিবি সাপোর্ট নিয়ে ১৬ জিবি ডিডিআরফাইভ র‍্যাম এবং ৫১২ জিবি পিসিআই জেন৪ এনভিএমই এসএসডি সাথে রয়েছে অন্য একটি এসএসডি স্লট যা নিরবিচ্ছিন্ন মাল্টিটাস্কিং এবং গেম প্লে করবে আরও স্মুথ। লক এআই পাওয়ারড ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস এন্টি গ্লেয়ার ডিসপ্লেতে দেওয়া হয়েছেঃ ১০০% এসআরজিবি কালার, ৩০০ নিটস ব্রাইটনেস, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, এনভিডিয়া জি-সিঙ্ক। ব্যবহারকারীর চোখকে সুরক্ষিত রাখতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টিইউভি লো ব্লু লাইট ফিচার।

উন্নত কর্মক্ষমতার জন্য ল্যাপটপটির জিপিইউ তে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৬০ ৮জিবি গ্রাফিক্স কার্ড ব্যাবহার করা হয়েছে সাথে আছে এলএ১ এআই চিপ যা সিপিউ, জিপিউ একত্রিত হয়ে তাপ ব্যবস্থাপনা সামঞ্জস্য করে ব্যবহারকারীকে গেমিং এবং ক্রিয়েটিভ টাস্কে হাই পারফরম্যান্স নিশ্চিত করবে। এছাড়াও ল্যাপটপটিতে রয়েছে দুই ওয়াটের দুইটি নাহিমিক অডিও, গোপনীয়তার জন্য ই-শাটারযুক্ত ৭২০ পি এইচডি ক্যামেরা, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, ফোর-জোন ব্যাকলিট কী-বোর্ড সহ আরও নানা ফিচার।

নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এই ল্যাপটপটিতে আছে জেনুইন উইন্ডোজ ১১ হোম এবং মিলিটারি গ্রেড-এসটিডি-৮১০এইস সার্টিফিকেশন অর্থাৎ এটি ধূলোবালি, কম্পন, তীব্র তাপমাত্রা, চরম ঠান্ডা, পরিবেশগত যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম  হবে। দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত করতে ল্যাপটপটিতে ৬০ ওয়াট আওয়ারের ব্যাটারি এবং ২৩০ ওয়াটের স্লিম অ্যাডাপ্টার ব্যাবহার করা হয়েছে যা সুবিধাজনক চার্জিং প্রদান করে। এই গেমিং ল্যাপটপটির ওজন মাত্র ২.৩৮ কেজি।

২ বছরের ওয়্যারেন্টি সুবিধাসহ এআই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে লুনা গ্রে কালারে দাম হচ্ছে ১,৮০,০০০/- টাকা যা পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্রান্ড পিএলসি – এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

বিআইটিপিএন-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর উদ্যোগে...

‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের

টেকভিশন২৪ ডেস্ক: ‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল...

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: মানুষের ঈদযাত্রাকে আরও সহজ ও অর্থবহ করে...

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই এবং মডুলার ইনোভেশনের প্রদর্শনী

টেকভিশন২৪ ডেস্ক: ‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ ইভেন্টে গ্লোবাল এআই নির্ভর...

সর্বশেষ

ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস অফার

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহার “সবার জন্য...

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই এবং মডুলার ইনোভেশনের প্রদর্শনী

টেকভিশন২৪ ডেস্ক: ‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ ইভেন্টে গ্লোবাল এআই নির্ভর...

দেশজুড়ে ৫০০ ওয়াইফাই জোন বসাচ্ছে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশে কুপন প্যাকেজনির্ভর ওয়াইফাই জোন বসানোর উদ্যোগ...

বিআইটিপিএন-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর উদ্যোগে...

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: মানুষের ঈদযাত্রাকে আরও সহজ ও অর্থবহ করে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি